চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রণব জানের ভালোবাসায় বন্দি টিম বাংলাদেশ

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৪:৫৩ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ক্রিকেটারদের অটোগ্রাফ এবং ফটোগ্রাফ সংগ্রহ করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠানোই তার জীবনের একমাত্র ধ্যান জ্ঞ্যান। কে নেই তার সংগ্রহে। শচিন, লারা, সৌরভ, শেহওয়াগ, জন্টি রোডস, অনিল কুম্বলে, কিংবা হালের ক্রিকেট ক্রেজ বিরাট কোহলী, সুরেশ রাইনা অথবা সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। সবার সঙ্গেই ছবি কিংবা ছবিসহ অটোগ্রাফ। ক্রিকেট বিশ্বের অসংখ্য স্টার, সুপারস্টার বা উঠতি স্টারদেরও তার নিজস্ব সংগ্রহশালায় বন্দি করেছেন ব্যাঙ্গালুরুর ক্রিকেটপাগল তরুণ প্রণব জান।

ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে এবং তাদের অটোগ্রাফ নিতে ন্যাশনাল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডের বাইরে তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন প্রণব। সেখানেই কথা হয় তার সঙ্গে। প্রণব জানান তার সংগ্রহে এখন পর্যন্ত এক হাজারেরও উপরে আন্তর্জাতিক ক্রিকেটারের ছবিসহ অটোগ্রাফ রয়েছে।

সঙ্গে করে নিয়ে আসা রঙ্গিন ডায়রিতে তার প্রমাণও রয়েছে। বাংলাদেশী সুপারস্টার সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের অটোগ্রাফ আগেই তার সংগ্রহে ছিলো। শনিবার পুরো বাংলাদেশ দলের সবাইকেই নিজের সংগ্রহে বন্দি করেই তবে মাঠ ছাড়েন প্রণব।

ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার সঙ্গে ছবি তোলে এবং তার অটোগ্রাফ নিয়ে আকাশের দিকেই ছুড়ে দিলেন ফ্লাইং কিস। বোঝা গেলো সফলতার একটা মাইলফলকই মনে হয় ছাড়িয়ে গেলেন তিনি।

একে একে বাংলাদেশ দলের সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন এমন কি আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নতুন মুখ নুরুল হাসান সোহান এবং আবু হায়দার রনির সঙ্গেও ছবি তোলে রাখলেন। সুযোগ হাতছাড়া করেন নি প্রণব। উঠতি দুই টাইগাররের নাম জেনে নিয়ে প্রণব বলেন, বলাতো যায়না হয়তো বাংলাদেশ ক্রিকেটের আগামীর বড় তারকা এরাও হতে পারেন।

বাংলাদেশ দলের সঙ্গে একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেখানেও সফল প্রণব জান। ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলকে বন্দি করেছেন নিজের ভান্ডারে। এমনকি সাবেক ক্যারিবীয় লিজেন্ড ক্লাইভ লয়েডের সঙ্গেও ছবি তোলার মিশনে সফল প্রণব জান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT