চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত ইশতিয়াক উদ্দিন আহমদ

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৯:২৯ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৬
পরিবেশ
A A

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন পরিবেশ সংরক্ষণ পদকে ভূষিত হয়েছেন সাবেক প্রধান বনসংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বাংলাদেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যাশা করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

ইট, কাঠ আর কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের আয়োজন চ্যানেল আইয়ের চেতনা চত্বরে। মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে ২০০৯ সালের ৩ ডিসেম্বর থেকে দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বহুমুখী কাজের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণের জন্য স্বীকৃতিও দিয়ে চলেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

কর্মজীবনের শুরু থেকে এখনো প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নানামুখী কাজের স্বীকৃতিস্বরূপ এবার চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন প্রকৃতি সংরক্ষণ পদকে ভূষিত হলেন সাবেক প্রধান বন সংরক্ষক ও আইইউসিএনএর কান্ট্রি রিপ্রেজেন্টটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমদ।

ইনসেপটা ফার্মাসিটিক্যালসের সৌজন্যে এক লাখ টাকার চেক এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সৌজন্যে সারাজীবন চিকিৎসা সুবিধার সনদ দেয়া হয় অনুষ্ঠানে।
চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানান পরিবেশ ও বনমন্ত্রী ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়াম্যান মুকিত মজুমদার বাবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উদ্যোগকে এগিয়ে নিতে সব মহলের সহযোগতা আশা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই পরিচালনা পর্ষদের সদস্যরা ।

পদক প্রদান অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সপ্তম বর্ষপূতির অনুষঙ্গ পালনসহ উন্মোচন করা হয় মুকিত মজুমদার বাবু’র লেখা প্রকৃতি বিষয়ক বইয়ের মোড়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT