কণ্ঠশিল্পী রাজশ্রী আচার্যের নতুন গান ‘পিছুটান’ প্রকাশ হয়েছে। এই গানের মাধ্যমে ১২ পর আবারও তিনি গাইলেন। গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে মঙ্গলবার (২৩ জানুয়ারি)। এই গানে মডেল হয়েছেন শপথ ও সুবহা। মডেল শপথ এর আগে বিকাশের মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন এবং সুবহা হচ্ছেন বর্ষা সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী।তাদের সঙ্গে রয়েছেন স্বাধীন। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মাহিম আওলাদ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রকাশ হওয়া এই গানটির কথা লিখেছেন জীবক বড়ুয়া। সুর ও সংগীতায়োজন করেছেন ক্লোজআপ ওয়ান খ্যাত সাব্বির জামান।

গানটির প্রসঙ্গে শিল্পী রাজশ্রী বলেন, গানটির কথা ও সুর চমৎকার। ভিডিওটাও দারুণ হয়েছে। সময়োপযোগী একটি গান হয়েছে। এই গানের মাধ্যমে অনেকদিন পর আবার গাইলাম। আশা করছি সবার কাছে গানটি ভালো লাগবে।
ভিডিও নির্মাতা মাহিম আওলাদ বলেন, গানের গল্পের সঙ্গে মিল রেখে ভিডিওটা নির্মাণ করেছি। এতে দুই হিন্দু-মুসলিম তরুণ-তরুণীর প্রেমের গল্প ফুটে উঠেছে। চেষ্টা করেছি একটি সুন্দর ও গোছানো কাজ উপহার দিতে। বাকিটা দর্শক-শ্রোতারা বলবেন। সবাইকে গানটি উপভোগ করার আহ্বান জানাই।
উপভোগ করুন ‘পিছুটান’ গানের ভিডিও:








