চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস হামলায় চতুর্থ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন

আলীম আল রাজীআলীম আল রাজী
৫:০৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

বেলজিয়ামে সন্ত্রাসবিরোধী অভিযানে প্যারিস হামলার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন চতুর্থ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বেলজিয়ান পুলিশ। সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এ পর্যন্ত বেলজিয়ামের ২২টি স্পটে তল্লাশি চালিয়ে ২১ জনকে আটক করেছে বেলজিয়ান পুলিশ।

ওদিকে আইএস এর বিরুদ্ধে চার্লস ডি গালা নৌ-ঘাঁটি থেকে প্রথম বিমান হামলা চালিয়েছে ফ্রান্স।

প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী সালাহ আবদেসলামকে ধরতে বেলজিয়াম জুড়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সালাহ আবদেসলাম পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকলেও পুলিশ ধারণা করছে এখনো সে বেলজিয়ামেই অবস্থান করছে।

গত দুদিনের অভিযানে ২১ জনকে গ্রেফতার করলেও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয় পুলিশ। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি।

জঙ্গি হামলার আশঙ্কায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারি অব্যাহত রয়েছে। সন্ত্রাসী হামলার হুমকির পর ব্রাসেলসে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার কথা বলেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল। তবে অভিযানের কারণে গত দুদিনে কার্যত অচল হয়ে পড়ে ব্রাসেলস। শহরের অনেক এলাকা প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়, স্কুল ও মেট্রোরেল যোগাযোগ বন্ধ থাকলেও বুধবার থেকে পুনরায় চালু করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

আইএস নির্মূলে ফ্রান্সের চার্লস ডি গালা নৌ-ঘাঁটি থেকে প্রথম বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। এর আগে সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে আরও তীব্র বিমান হামলা চালানোর ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

Reneta

প্যারিসে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে বৈঠক করেছেন ওলাঁদ। বৈঠক শেষে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।

এছাড়া, তথ্য বিনিময় বাড়ানো এবং বিভিন্ন এয়ারলাইনের রেকর্ড আদান-প্রদানেও একমত হয়েছেন ওলাঁদ ও ক্যামেরন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিস হামলাফ্রান্সে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT