চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টারে-টিজারে ‘দেবী’র রানু এবং অন্যরকম জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
পোস্টারে দেবী

আমি সব কিছু বলে দিতে পারি। আমি যা বলে দেই তা সত্য হয়। ইউটিউব এর ক্যাপশনে লেখাটা দেখে কৌতূহল বাড়ে। শুরু হয় ভিডিও। ২ মিনিটের ভিডিও।

বারান্দায় দাঁড়ানো একজন নারী। হ্যাঁ, সে রানু। বারান্দার গ্রীল ধরে দাঁড়ানো নারীর মুখের একপাশ দেখা যায়। গ্রীল ধরে দুলছে নারী।  ধীরে হচ্ছে সব। ঘুঘুর ডাক শোনা যায়। সংগীত আবহে রহস্যময়তা। বাইরে কয়েকটি দোলনা দুলছে। একটি জবা গাছের কিছু অংশ দেখা যায়। দেয়ালে আঁকিবুকি। এবার নারীর পুরো মুখ দেখা যায়। বেরিয়ে আসে সে। রানু। বাইরে ছাদ বারান্দায় বসা বিষন্ন রাণুর পাশে দিনের আলোয় একটি পেঁচা। গাছের নীচে বসা রানু। মেঘের গর্জন। আকাশের দিকে তাকায় রানু।

রাস্তায় বের হয় রানু। গাড়িতে থাকা একজনকে বলে সে, আজ গাড়ি করে বাইরে বের হবেন না প্লিজ। উল্টো দিক থেকে জিজ্ঞাসা, কেন? ভিডিওর নেপথ্যে রানুর কণ্ঠস্বর, সেদিন থেকে আমি অনেক কিছু বলে দিতে পারি। আমি যা বলি তা সব সত্যি হয়। ইউটিউব ক্যাপশনের মর্ম বোঝা যায়। জানালায় সাদা পর্দা দুলছে। জবা গাছটির পুরোটা দৃশ্যমান। একটি রক্তজবার সামনে প্রায় ভয়ার্ত রানু। সেলাই মেশিনের আওয়াজ। সেলাই করছে রানু। তারপর একটি আওয়াজ রানু। তাকায় রানু।

উঠতে থাকে ক্রেডিট লাইন। তাতে মূল চারটি নাম পাওয়া যায়। চঞ্চল চৌধুরী, জয়া আহসান, ইরেশ যাকের ও শবনম ফারিয়া।

১১ এপ্রিল ফার্স্ট লুক এর পর রবিবার প্রকাশ পেল ‘দেবী’ চলচ্চিত্রের টিজার। ২ মিনিটের টিজারে প্রকাশ পেয়েছে রানুর পরিচয়। যে ভূমিকায় জয়া আহসান। অসাধারণ টিজারটি তৈরী করেছে কৌতূহল। প্রকাশের দুই ঘন্টায় নব্বই হাজার ভিউ হয়েছে টিজারের। পোস্টটিতে লাইক পড়েছে ২ ঘন্টায় প্রায় ৬ হাজার।

এর আগে দুপুরে ফেসবুক পেজে প্রকাশ পায় ‘দেবী’ চলচ্চিত্রে রানু রুপে জয়ার ফার্স্ট লুক। হালকা নীল আলো আর অন্ধকারে ঢাকা দরজার দিকে এক নারী। জবা গাঁথা ‘দেবী’ লোগোর নীচে লেখা সবই কি রানুর মনগড়া?

Reneta

জয়া আহসানের প্রযোজনা ও সরকারি অনুদানের চলচ্চিত্র ‘দেবী’ পরিচালনা করছে অনম বিশ্বাস।

ইউটিউব ক্যাপশনের শেষে লেখা, এবার শুরু হোক সত্য উদঘাটনের পালা। সত্যি তাই। অপেক্ষা শীতের। ‘দেবী মুক্তির অপেক্ষা।

দেবীর টিজার:

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীজয়া আহসানদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘শিক্ষাখাতে ৪৩ ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতি ঘোষণার প্রভাব ফিলিং স্টেশনগুলোতে এখনো পড়েনি

এপ্রিল ৮, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর পতন

এপ্রিল ৮, ২০২৬

শর্তসাপেক্ষে দু’সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি ইরান ও যুক্তরাষ্ট্র

এপ্রিল ৮, ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫টি অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস

এপ্রিল ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT