চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ১৬ থেকে ১৯ অাগস্টের মধ্যে দিতে নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A

কোরবানি ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের বোনাস ১৬ আগস্ট ও বেতন ১৯ অাগস্টের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার সচিবালয়ে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম অসন্তোষ নিরসনে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগে নির্দিষ্ট তারিখে শ্রমিকদের বেতন-বোনাস অবশ্যই দিতে হবে। ১৬ আগস্ট বোনাস পরিশোধ করতে হবে। আর কারখানাগুলোর সক্ষমতা অনুযায়ী ১৯ আগস্টের মধ্যে বেতন দিতে হবে। এ বিষয়ে কেউ ঝামেলা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

তিনি বলেন, আগের ঈদগুলোতেও শিল্প পুলিশেরা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করেছে। তাই কোনো ঝামেলা তৈরি হয়নি। এবারও ঝামেলা এড়াতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোরবানি ঈদকে সামনে রেখে বেতন-বোনাস নিয়ে কিছু কারখানায় অসন্তোষ দেখা দিতে পারে। এ বিষয়ে নজর দেয়ার আহ্বান জানান তারা।

এর পরিপ্রেক্ষিতে শ্রম প্রতিমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঈদের আগে বেতন-বোনাস নিয়ে বহিরাগতরা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্ট করতে পারে এমন আশঙ্কা আছে। তবে এ সব জটিলতা এড়ানোর জন্য সতর্কমূলক সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Reneta

তিনি বলেন, আশা করি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে জানে ও পারে।

এবারও মহাসড়কে যানজট এড়াতে বিগত ঈদগুলোর মতো পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেয়ার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান শ্রম প্রতিমন্ত্রী।

সভায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি এস এম মান্নান কচি, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি রায় রমেশ চন্দ্র, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, বিকেএমইএ, বিটিএমএ, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক শ্রমিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT