চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশা নির্বাচনের দিক নির্দেশনা দিতে কুষ্টিয়ায় ‘পেশা পরামর্শ সভা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০১৭
কুষ্টিয়া, শিক্ষা
A A
পেশা পরামর্শ সভা-কুষ্টিয়া

মস্তিষ্কজাত অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত সফলতার সাথে সাথে মানবজাতি তথা দেশকে উপকৃত করাই ক্যারিয়ার ভাবনার মূল উদ্দেশ্য। সেই ভাবনাকে আর একটু সহজ করতেই কুষ্টিয়ার কুমারখালীর দুর্গাপুর গুরুকূল অফিসে অনুষ্ঠিত হয়ে গেল তরুণদের জন্য ভবিষ্যৎ পেশা নির্বাচনকেন্দ্রিক দিক নির্দেশনামূলক ‘পেশা পরামর্শ সভা’।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, ইয়ুথ বাংলা কালচার ফোরামের সভাপতি ও তথ্যপ্রযুক্তিবিদ সুফি ফারুক ইবনে আবুবকরের মূল উদ্যোগে এই পেশা পরামর্শ সভা আয়োজন করা হয়।

বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব সমাধানে শিক্ষিত তরুণদের সঠিক দিক নির্দেশনা দিতে বিভিন্ন খাতের সফল পেশাজীবী ও মানবসম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষকদের দিয়ে পরিচালিত হয়ে আসছে ‘পেশা পরামর্শ সভা’ নামের এই কর্মশালা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন পেশা পরামর্শ সভায়।পেশা পরামর্শ সভা-কুষ্টিয়া

কুমারখালিতে ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে ঘণ্টাব্যাপি এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুফি ফারুক ইবনে আবুবকর। এ ছাড়া সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের হিউম্যান রিসোর্স ট্রেনিং বিশেষজ্ঞ রাসেন বিন আহসান।

সভায় সুফি ফারুক বলেন, ‘শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পিত জ্ঞানভিত্তিক অর্থনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার উপযোগী করে আমাদের ছেলেমেয়েদের তৈরি করতেই এই উদ্যোগ। আমাদের বেকার তারুণ্য সঠিক দিক নির্দেশনা পেলে ভালো কিছু করতে পারে তার নজির বহুবার প্রমাণ হয়েছে।আমরা তাই এই শিক্ষিত তরুণ সমাজ কে দক্ষ জনশক্তি ও দেশের মুল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে একের পর এক ‘পেশা ও পরামর্শ সভা ‘করে চলেছি।’

পেশা পরামর্শ সভা-কুষ্টিয়াএ ‘পেশা পরামর্শ সভা’ অনুষ্ঠানের উদ্দেশ্য তরুণ ও যুবকদেরকে সময়পোযোগী করে গড়ে তোলা।এছাড়া কুমারখালী খোকসার তরুণ-যুবকদের ভবিষ্যৎ পেশা বাছাই, নিজেকে পেশাজীবী হিসেবে গড়ে তোলা, সিভি বানানো, সাক্ষাৎকার দেয়াসহ সফল হওয়ার জন্য দরকারি বিভিন্ন বিষয়ে হাতে কলমে পেশাদারি প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেয়া হয়েছে। সঙ্গে ছিল ‘স্কিল অ্যাসেসমেন্ট’।

Reneta

আয়োজনটির সঙ্গে সহযোগিতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়াক্যারিয়ারপেশা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT