চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুকে দিয়ে পূর্ণ হল বিশ্বকাপের পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকেট পেয়েছে পেরু। এর ফলে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চূড়ান্ত লড়াইয়ে ৩২ দলের পরিবার পূর্ণ হল।

মহাদেশীয় প্লে-অফে নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল পেরু। এ ম্যাচের ফলের পরই চূড়ান্ত হয় রাশিয়া বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর নাম। ৭ মহাদেশের মধ্যে বাছাইপর্বে উত্তীর্ণ হয়েছে ৩১টি দেশ আর রাশিয়া স্বাগতিক হওয়ায় খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে।

আগামী ১ ডিসেম্বর মস্কোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সেখানেই জানা যাবে গ্রুপ পর্বে কে লড়বে কার বিপক্ষে।

প্রথম লেগের খেলায় হ্যামিল্টনে গোলশূন্য ড্র করেছিল নিউজিল্যান্ড ও পেরু। তাই বিশ্বকাপে খেলতে হলে নিউজিল্যান্ডকে অন্তত এক গোলের ব্যবধানে জিততেই হত। অন্যদিকে, ড্র করলেই চলত পেরুর। এমন সমীকরণের ম্যাচে ২৮ মিনিটে ফারফ্যানের দারুণ এক গোলে লিড নেয় লাতিন আমেরিকার দেশটি। গোল শোধে মরিয়া হয়ে উঠলেও, ফিনিশারের অভাবে গোলের দেখা পায়নি নিউজিল্যান্ড। উল্টো ম্যাচের ৬৫ মিনিটে ক্রিস্টিয়ানো রামোসের গোলে লিড দ্বিগুণ করার সঙ্গে স্বপ্নিল জয় নিশ্চিত করে পেরু।

ড্রয়ের আগে প্রথম বিভাগের দলে আছে স্বাগতিক রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও ফ্রান্স। দ্বিতীয় বিভাগে আছে স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, মেক্সিকো, উরুগুয়ে ও ক্রোয়েশিয়া।

তৃতীয় বিভাগে ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন, তিউনিসিয়া, মিশর, সেনেগাল ও ইরান। আর চতুর্থ বিভাগের দল সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব।

Reneta

প্রতিটি বিভাগ থেকে একটি করে দল নিয়ে তৈরি করা হবে বিশ্বকাপের একটি গ্রুপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেরুরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT