চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেইনকেই ভরসা মানছেন অজি কোচ ল্যাঙ্গার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ন ০১, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া টেস্ট দল যখন চরম দুঃসময়ে ছিল তখন দল সামলানোর দায়িত্ব তুলে দেয়া হয়েছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইনের কাঁধে। ব্যাট হাতের তার আহামরি কোনো পারফরম্যান্স না থাকলেও অজিদের আভিজাত্যপূর্ণ সাদা পোশাকের দলকে ভালোই নেতৃত্ব দিয়েছেন। এখন দুঃসময় কেটে গেলেও টিম পেইনের অবদানকে সম্মান জানিয়ে তার কাঁধেই দলের নেতৃত্বের ভার রেখেই নিশ্চিন্তে থাকতে চান অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।

বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের এক ইনিংস খেলেছেন পেইন যা সবশেষ ১৬ টেস্টে তার মাত্র দ্বিতীয় অর্ধশতক। ট্রাভিস হেডের সঙ্গে পেইনের ষষ্ঠ উইকেট জুটিতে ১৫০ রানের জুটি অজিদের এনে দিয়েছিল প্রথম ইনিংসে ৪৬৭ রানের সংগ্রহ। পরে সেই টেস্টে বড় ব্যবধানে জয় পায় অজিরা। ব্যাট হাতে সাফল্যের পর দুই ইনিংস মিলিয়ে উইকেটের পেছনে আট ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখেন পেইন।

বল টেম্পারিং বিতর্কে স্টিভেন স্মিথকে সরিয়ে পেইনের কাঁধে দায়িত্ব আসার পরে খানিকটা এলোমেলো সময় পার করলেও সেই অবস্থা কাটিয়ে উঠেছে অস্ট্রেলিয়া। নেতা হিসেবে সম্প্রতি ঘরের মাঠে তৃতীয় টেস্ট সিরিজ জিতেছেন পেইন। পেইনের নেতৃত্বে ১৮ টেস্টের ৯টিতেই জিতেছে দল। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ ড্র করে ধরে রেখেছে ছাইভস্মও। তারপরও ব্যাট হাতে খুব একটা অবদান রাখতে না পারায় পেইনকে নিয়ে আলোচনা থাকলেও অধিনায়ক পাল্টানোর কোন যুক্তি খুঁজে পাচ্ছেন না অজি কোচ ল্যাঙ্গার।

এ বিষয়ে অজি কোচ ল্যাঙ্গার বলেছেন, ‘সত্যি বলতে তাকে নেতৃত্ব সরিয়ে দেয়ার কোন কারণই আমি খুঁজে পাচ্ছি না। যদি সবশেষ ম্যাচটা দেখেন তাহলে দেখতে পাবেন তার পারফরম্যান্সটা ছিল ম্যাচসেরা হওয়ার মত। আটটা ডিসমিসাল করেছে, সত্তরের বেশি রান করেছে। সবচেয়ে বড় কথা, তার ব্যাটিংটা ছিল দেখার মত। সে যেভাবে নেতৃত্ব দেয় এই মুহূর্তে তাকে সরিয়ে দেয়ার চিন্তা আমি ভাবতেই পারি না। সে দলের জন্য একদম ফিট। আমরা তাহলে কেন তাকে তার ইচ্ছামত খেলতে দেব না, বা তার প্রয়োজনকে কাজে লাগাবো না!’

তিনি আরও বলেন, ‘বাইরে অনেক কথা বলা হচ্ছে বলে ধারণা করা হলেও আমাদের দলে এনিয়ে এক মিলিসেকেন্ডও কথা হয়নি। আমি বলবো, গ্রীষ্মের শুরুতে পেইনই আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড় এবং একজন অসাধারণ নেতা। তার নেতৃত্বগুণ দারুণ, বিশ্বের সেরা উইকেটরক্ষক। দলের অন্য সবারমতও সে দারুণ ফিট।’

তাসমানিয়ার হোবার্টে জন্মগ্রহণকারী টিম পেইনের ২০১০ সালে ইংল্যান্ডের নিরপেক্ষ মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল। এরপর নানা কঠিনসময় পার করলেও তিনি বর্তমানে অজি টেস্টদলের অন্যতম ভরসার নাম।

Jui  Banner Campaign
ট্যাগ: জাস্টিন ল্যাঙ্গারটিম পেইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আফকনে বিশৃঙ্খলার দায়ে ১৮ সেনেগাল সমর্থকের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রুমিন ফারহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT