প্রতিদিনই আমাদের নারীরা মুখোমুখি হচ্ছেন নানারকম হয়রানিমূলক পরিস্থিতির, যেগুলো শুধু অন্যায় নয়, অপরাধ। কারা হয় এসবের কারণ? অবশ্যই মানুষ। আর মানুষই পারবে পৃথিবী বদলে দিতে। আমাদের সবার এগিয়ে আসতে হবে সাহস নিয়ে, সহমর্মিতা নিয়ে, যেন আমরা সবার জন্য সুন্দর পৃথিবী গড়তে পারি। যেখানে নারীরা পাবেন নিরাপদ জীবন, কর্মস্থল এবং শিক্ষাকেন্দ্র। বদলে যাবে পুরনো ধারণা, দেখা দেবে নতুন, সুন্দর সমাজব্যবস্থা।
এই লক্ষ্যেই ব্র্যাক ‘পৃথিবী বদলে যাক’ উদ্যোগের মাধ্যমে সবাইকে ডাক দিচ্ছে। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ব্র্যাক নির্মাণ করেছে কিছু সংক্ষিপ্ত ভিডিওচিত্র।







