চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বপরিকল্পিত ধর্ষণের দায় স্বীকার দুই ধর্ষকের, সাক্ষী হচ্ছে বন্ধু

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৬:৪৯ পূর্বাহ্ণ ২৭, মে ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণের ঘটনায় র‌্যাবের হাতে আটক দুই ধর্ষক তাদের অপকর্মের কথা স্বীকার করেছে। র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, চাকুরির লোভ দেখিয়ে মাইক্রোবাসে উঠিয়ে তরুণীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে বায়িং হাঊস কর্মকর্তা তুষার। তবে ঘটনার সময় উপস্থিত না থাকায় অভিযুক্ত পরিকল্পনাকারী ফিরোজকে সাক্ষী করা হচ্ছে।

যমুনা ফিউচার পার্কের সামনে বাসের জন্য অপেক্ষায় থাকা ফ্যাশন হাউসের সেলস গার্ল এক গারো তরুণীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে ২১ মে রাতে। এ ঘটনায় দায়েরকৃত মামলার ৬ দিন পর এলিট ফোর্স আটক করে প্রধান অভিযুক্ত বায়িং হাউস কর্মকর্তা আশরাফ হোসেন তুষার ও মাইক্রোবাস চালক লাভলুকে।

ঘটনা পূর্বপরিকল্পিত বলে স্বীকার করে তুষার জানিয়েছে, দুই বিদেশী নারী বায়ারকে নিয়ে কেনাকাটা করতে এক শো-রুমে গিয়ে পরিচয় হয় ওই গারো তরুণীর সঙ্গে।

মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও তুষারের দাবি, ছাই রং এর ওই মাইক্রোবাসে তার সঙ্গে ড্রাইভার ছাড়া আর কেউ ছিলো না।

র‌্যাব জানিয়েছে, তুষারের এক বন্ধু ফিরোজও ধর্ষণ পরিকল্পনায় ছিলো। তারও ওই অপকর্মে যোগ দেওয়ার কথা ছিলো। তবে সময়মতো সে উপস্থিত হতে না পারায় তাকে আসামী না করে সাক্ষী করা হচ্ছে।

এ ঘটনায় রিট করে পাঁচটি মানবাধিকার সংগঠন। ধর্ষণের শিকার গারো তরুণীটি রাজধানীর যমুনা ফিউচার পার্কে একটি দোকানে কাজ করতেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গারো তরুণী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT