চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজার দিনে সিটি নির্বাচন চায় না ঢাবি শিক্ষক সমিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন সরস্বতী পূজার দিনে না করে তারিখ পুনঃনির্ধারণ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার ঢাবি শিক্ষক সমিতি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিবৃতিতে সিটি নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণের অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়: ‘‘নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী বিধি অনুসারে নির্বাচনের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন ঘোষিত তারিখে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপিত হবে। এই উৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করে থাকেন।

সরস্বতী পূজা উৎসব সাধারণত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হয়ে থাকে। পূজা উৎসবের দিনে ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় সনাতন ধর্মালধীদের মনে আঘাত হেনেছে এবং সর্বস্তরের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অন্যদিকে ইতোপূর্বের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বিধায় নির্বাচনী কার্যক্রম এবং পূজা প্রতিপালন কোনটিই সুষ্ঠভাবে পালন করা সম্ভব নয়। এ অবস্থায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আশা প্রকাশ করে যে, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশনার নির্বাচনের তারিখ পুনঃ-নির্ধারণের বিষয়টি বিবেচনা করবেন।’’

Reneta

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সরস্বতী পূজাসিটি কর্পোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে, প্রতিশোধে সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে

জুন ৭, ২০২৬

সান মারিনো জয় করে ফিরেছে বাংলাদেশ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক, এই পরিমাণ অর্থ দিয়ে কী করা সম্ভব?

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT