চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের জীবননাশের শঙ্কা থাকলে বন্দুকযুদ্ধ হয়: আইজিপি

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৩:৫৩ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

বিভিন্ন দল ও মহলের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে পুলিশের আইজি শহীদুল হক বলেছেন, পুলিশের জীবননাশের আশঙ্কা দেখা দিলে সেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ে র‌্যাবের ক্রসফায়ারে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ওরফে আজিবর শেখ এবং কুষ্টিয়ায় যুবলীগ কর্মী জাকির হোসেন নিহত হন। এ নিয়ে আওয়ামী লীগের ভেতর আলোচনা-সমালোচনা চলছে।

রোববার সকালে আরজু নিহত হওয়ার ঘটনায় তিন র‌্যাব কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন নিহতের ভাই।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কেনো ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে, মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন প্রশ্ন ছিলো আইজিপির কাছে।

এ প্রশ্নের জবাবে আইজিপি শহীদুল হক বলেন, পুলিশ হুমকির মুখে পড়লে বা তার জীবননাশের আশঙ্কা দেখা দিলে অনেক সময় বন্দুকযুদ্ধ হয়। ওই বন্দুকযুদ্ধে কারো মৃত্যু হলে সেটাও একটি আইনী প্রক্রিয়ার মধ্যে ঘটে। এর কারণে পুলিশকেও জবাবদিহি করতে হয়।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের পক্ষ থেকে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।

Reneta

আইজিপি বলেন, সন্ত্রাসী বা অপরাধী দমনে সে কোনো দলের তা বিবেচনা করা হচ্ছে না। সন্ত্রসী ও অপরাধীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী মহল ও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হয়। তারা যদি জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলার জন্য হুমকি হয়, তাদের ব্যাপারে রয়েছে জিরো টলারেন্স।

আরেক প্রশ্নের জবাবে শহীদুল হক জানান, ব্লগার হত্যাকারীদের গ্রেফতার করতে সব ধরণের তৎপরতা চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপিক্রসফায়ারবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT