চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরোদমে শুরু শাহরুখ-শ্রীদেবী কন্যাদের প্রথম ছবির শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

আন্তর্জাতিক কমিক গল্প ‘আর্চি’র উপর নির্ভর করে তৈরি হতে যাচ্ছে জোয়া আখতারের আগামী ছবি। গেল বছর থেকে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। এবার পুরোদমে শুরু হল সেই ছবির শুটিং।

সোমবার (১৮ এপ্রিল) জোয়া আখতার নিজেই ইনস্টাগ্রামে তার আসন্ন নেটফ্লিক্স লাইভ-অ্যাকশন মিউজিক্যাল ফিল্ম ‘দ্য আর্চিস’ এর শুটিং শুরুর ঘোষণা দিয়েছেন।

এর আগে আসন্ন ছবিটির শুটিং সেটের একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে দেখা মেলে শাহরুখ-কন্যা সুহানা, শ্রীদেবী-কন্যা খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার।

ফাঁস হওয়া ছবিতে খুশিকে দেখা গিয়েছিল একদম সোনালী রঙের নতুন হেয়ার স্টাইলে! যা থেকে ধারণা করা হয়, পর্দায় খুশিকে দেখা যাবে বেটির চরিত্রে। অপরদিকে সুহানাকে ভেরোনিকার চরিত্রে দেখা যেতে পারে বলে সবার ধারণা। পাশাপাশি আর্চির চরিত্রে যে অগস্ত্যই থাকছে তা বলার আর অপেক্ষা থাকছে না।

জানা গেছে, সিনেমা হলে নয় বরং ওটিটি প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’ এ স্ট্রিমিং হবে ‘দ্য আর্চিস’র। ছবিটি রীমা কাগতির প্রোডাকশন হাউজ টাইগার বেবি ও গ্রাফিক ইন্ডিয়ার ব্যানারে তৈরি হবে। যার অন্যতম প্রযোজক জোয়া আখতার নিজেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্চিখুশি কাপুরজোয়া আখতারশাহরুখ কন্যাশ্রীদেবী কন্যাসুহানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT