চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো একদিন ​শুধুই হুমায়ূন আহমেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০১৭
বিনোদন
A A
হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ

১৯ জুলাই জনপ্রিয় লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপি নানা অনুষ্ঠান প্রচার করবে।

গানে গানে সকাল শুরু
এই অনুষ্ঠানে গান করবেন এস আই টুটুল। তিনি শোনাবেন হুমায়ূন আহমেদের গান। পাশাপাশি তিনি হুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করবেন। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু, জামাল রেজা. ইফতেখান মুনিম ও অনন্যা রুমা।

প্রচার হবে সকাল সাড়ে ৭টায়।

এস আই টুটুল
এস আই টুটুল

কৃষ্ণপক্ষ
হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করেছেন মেহের আফরোজ শাওন।

গল্পটি এরকম: ছোটবেলায় মুহিব তার বাবা–মাকে হারায়। একমাত্র বোন জেবার বিয়ের পর তার সঙ্গে থাকতে এসে দুলাভাইয়ের কঠিন অনুশাসনের মুখোমুখি হয়। তারপরও এই দুঃখী ভাইবোনের জীবন চলতে থাকে পরস্পরের প্রতি পরম মমতায়। অরুর হাত ধরে মুহিবের জীবনে ভালোবাসা স্পর্শ করে। অরুকে সঙ্গে নিয়ে মুহিব দেখতে শুরু করে এক নতুন জীবনের স্বপ্ন।

ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, মাহিয়া মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কাজ করেছেন মাহিয়া মাহি ও রিয়াজ
‘কৃষ্ণপক্ষ’ ছবিতে কাজ করেছেন মাহিয়া মাহি ও রিয়াজ
Reneta

আমার মাধ্যমেই বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ
হুমায়ূন আহমেদের সৃষ্ট পাঁচটি উল্লেখযোগ্য চরিত্র নিয়ে বিতর্ক অনুষ্ঠান। এই চরিগুলো হলো— রুপা, মুনা, বাকের, হিমু ও মিসির আলী। বিতর্কে অংশ নিয়েছেন এ কে এম শোয়েব, মেহজাবিন তোর্সা, নাজমুন নাফিস খান, তানভীর আল ফারাবি, অনিতা ইসলাম শিমু, শাহিনুর রহমান শুভ। পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু ও জামাল রেজা। প্রচার সময় সন্ধ্যা সাড়ে ৬টা।

রুপার জন্য ভালোবাসা
চঞ্চল চৌধুরী এই টেলিছবিতে ‘হিমু’র চরিত্রে অভিনয় করছেন। রুপার ভালোবাসা পেতে অনশন করেন তিনি।

চঞ্চল চৌধুরী বলেন, ‘হিমু এবং মিসির আলী দুইটি চরিত্রই আমার ভীষণ প্রিয়। ভার্সিটিতে পড়াকালীন বইগুলো মন্ত্রমুগ্ধের মতো পড়েছি। এখন সেই চরিত্রগুলোতে অভিনয় করছি। পড়ার সুবাদে এসব চরিত্র আগে থেকেই নিজের ভেতর সাজানো ছিল। ফলে খুব সহজেই চরিত্রে টেম্পার ধরতে পেরেছি। রাজু আলীম দারুণ বানিয়েছেন। আশা করি দর্শক দেখে মুগ্ধ হবেন।’

টেলিছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন রাজু আলীম। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, টয়া, ঈশানা খান, শহিদুল আলম সাচ্চু, কাজী উজ্জল, ইকবাল বাবু, রিয়াস হোসেন, মাহবুব আলম, মুনা চৌধুরী প্রমুখ।

‘রুপার জন্য ভালোবাসা’ টেলিছবিতে চঞ্চল চৌধুরী
‘রুপার জন্য ভালোবাসা’ টেলিছবিতে চঞ্চল চৌধুরী

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীমিসির আলীহিমুহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬

ভুয়া বিজ্ঞাপনে ডিপফেক প্রযুক্তি: প্রতারক চক্র গ্রেপ্তার

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT