চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরান ঢাকার ‘চানরাত’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
১০:৪৩ অপরাহ্ণ ২৫, জুন ২০১৭
বাংলাদেশ
A A
ঈদ

রাজধানীর পুরান ঢাকার চকবাজার হয়ে জিন্দাবাহার ঢুকতেই তারুণ্যের হইচই। ‘চানরাতে’ চার রাস্তার মোড়ে জায়গায় জায়গায় জড়ো হয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করছে সবাই। সবার মধ্যেই ঈদের আমেজ বিরাজ করছে।

চ্যানেল আই অনলাইনকে ‘চানরাতের’ আমেজ সম্পর্কে স্থানীয় তরুণ ব্যবসায়ী তুষার জানান, ‘চানরাতে আমরা কেউ ঘুমাবো না। শপিং শেষে রাতভর বন্ধুরা মিলে আড্ডা দিব। ভোরে বাড়ি ফিরে নামাযের জন্য তৈরি হবো। আগে আমরা চানরাতে আতশ বাজি ফুটাতাম কিন্তু এখন নিরাপত্তার জন্য এগুলো করি না। এক জায়গায় সবাই মিলেমিশে আড্ডা দেই।’

একটু পাশেই আরেক দল তরুণ। তারা জানালেন, ‘ঈদ উৎসব সব সময়ই পুরান ঢাকায় সেরা হয়। ঘোড়ার গাড়ি নিয়ে টমটম চক্কর, বিভিন্ন স্থানে বাহারি রকমের মেলার আয়োজন হয়।’

Banglabid

চানরাতের আমেজ খানিকটা পাওয়া গেল কসাইটুলী এলাকায়। সেখানকার অধিকাংশ মানুষ কেনাকাটায় ব্যস্ত। নয়াবাজার, বেচারাম দেউরীতে এক সঙ্গে অনেক প্রবীণদের দেখা যায়, মসজিদ থেকে কেউ বের হলেন, কেউবা ঈদ বাজারের শেষদিকের কেনা কাটায় ব্যস্ত।

স্থানীয় প্রবীণ ব্যবসায়ী ইকবাল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমাদের সময় ঈদ বলতে পুরান ঢাকার ঈদ বলতে চকবাজারের মেলাকেই বুঝতাম। নারীদের জন্য চানরাতে মেহেদী উৎসব হতো। তাদের অন্যতম অনুষঙ্গ ছিল চানরাতে চুড়িওয়ালীদের কাছ থেকে চুড়ি কেনা এবং তাদের হাতে চুড়ি পরা।’

কসাইটুলীতে মাংস কিনতে আসা সোহরাব হোসেন নামের এক ক্রেতা জানান, ‘ঈদের চাঁদ দেখতে আমরা বাড়ির ছাদ বা অপেক্ষাকৃত উঁচু জায়গাতে দাঁড়াতাম, কারণ তখন ঢাকাতে উঁচু দালান-কোঠা ছিল না। রোজা ২৯টা হবে না কি ৩০ এটা নিয়েও রাস্তা-ঘাট আর বাজারে মানুষের আলোচনার সীমা ছিল না।’

Reneta

স্থানীয় ব্যবসায়ী নাজিমুদ্দিন জানালেন ঈদের চাঁদ দেখা যাওয়ার পর রেডিও টিভিতে ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটির পরিবেশনা হতো। অপূর্ব ওই মধূর গানটি আমাদের সবাইকে কতটা আনন্দে ভাসাত তা এই প্রজন্মের কাউকে বলে বোঝানো কঠিন হবে।

ঈদের চাঁদ আর ওই গান যেন আমাদের ঈদের আনন্দের সাথে একই সুতোয় গাঁথা ছিল। পুরান ঢাকায় চাঁদ দেখা যাবার কিছুক্ষণের মধ্যেই মসজিদে সাইরেন বাজত। পুরান ঢাকার ঈদ উৎসবে আরেকটি প্রাণ ঈদ মিছিল। যা এখনো হয়। আগে ঈদের দিন সকালে বা বিকেলে হতো এখন হয় ঈদের পরদিন।

লেখক ও গবেষক রফিকুল ইসলাম রফিক ‘যুগে যুগে ঢাকার ঈদ মিছিল’-এ লিখেছেন, ‘উর্দু রোডের হিন্দু মন্দিরের কাছে থাকত হিন্দু ধোপারা। তারা ঈদের মিছিলে সং সেজে বাদ্যের তালে তালে নেচে নেচে গাইত অসাম্প্রদায়িকতার গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদ উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবা, অনুপ্রেরণা, পথপ্রদর্শক, একজন ছায়াবৃক্ষকে শেষবিদায় জানালেন মেসি

আগস্ট ১০, ২০২৬

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT