ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া ধানিসাফা কলেজ
কেন্দ্রে বিজিবি-পুলিশের গুলিতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩০
জন।
নিহতের সংখ্যা নিশ্চিত করে পিরোজপুরের সহকারী পুলিশ সুপার আবু আশরাফ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছে।’
মঠবাড়িয়া থানার ওসি জানান, ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় রিটার্নিং অফিসারকে অবরুদ্ধ করে ব্যালট বাক্স ছিনতাই করতে চায় এলাকাবাসী। খবর পেয়ে বিজিবি এবং মঠবাড়িয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।
এসময় পুলিশের গাড়ি আটকে দিলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছত্রভঙ্গ করতে তাদের উপর গুলি চালানো হয়।
বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণভাবে সারাদেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। প্রথম দফায় নির্বাচন ৭১২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ১৪ এবং স্বতন্ত্র পদে ৬ জন জয়ী হয়েছেন।






