চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিনাকের সেঞ্চুরি, ইরফানের ৬ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগে দুটি ম্যাচ চলছে কক্সবাজারে। টায়ার-১ এর ম্যাচে প্রথমদিন এনামুল হক বিজয় সেঞ্চুরি পেয়েছিলেন। তৃতীয় দিনে আরেকটি সেঞ্চুরির দেখা মিলেছে। সেটা অবশ্য টায়ার-২ এর ম্যাচে, রাজশাহীতে চট্টগ্রামের হয়ে সিলেটের বিপক্ষে শতক পেয়েছেন পিনাক ঘোষ। একই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন পিনাকের সতীর্থ ইরফান হোসেন।

বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের প্রথম দুদিন কোনো খেলা হয়নি। তৃতীয়দিন আগে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই অলআউট হয়ে যায় সিলেট ডিভিশন। ইরফানের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেননি তাদের কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক অলক কাপালি। ইমতিয়াজ হোসেন ২৪ ও জাকির হোসেন ২১ রান করেন।

ইরফানের ৬ উইকেটের সঙ্গে তিন উইকেট নিয়ে সিলেটের বিপর্যয় বাড়িয়েছেন হাসান মাহমুদ। এক উইকেট নেন মেহেদী হাসান রানা।

পিনাক সেঞ্চুরি পেলেও সিলেট ইনিংসের জবাব দিতে নেমে খুব একটা ভালো অবস্থায় নেই চট্টগ্রাম। ১৯১ রানে ৬ উইকেট হারিয়েছে তারা। এরমধ্যে একাই ১০০ রান করেন পিনাক। ৮৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় সাজানো তার ঝড়ো ইনিংস। ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের সাতজনের মধ্যে আর মাত্র একজনই দুই অঙ্কের ঘরে যান, ওপেনার সিদ্দিকুর রহমান (৩৭)।

সিলেটের হয়ে দুটি করে উইকেট নেন আবু জায়েদ ও এনমুল হক জুনিয়র।

অন্যদিকে, রাজশাহী ডিভিশনের প্রথম ইনিংসে করা ২০১ রানের জবাবে ২৭৪ রানে অলআউট হয় রংপুর ডিভিশন। আগেরদিন ৬ উইকেটে ২৬৩ রান করা রংপুর এদিন ১১ যোগ করেই অলআউট হয়ে যায়। আগেরদিন ৫৫ রানে অপরাজিত থাকা নাসির হোসেন এদিন আউট হন ৬২ রানে।

Reneta

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও স্বস্তিতে নেই রাজশাহী। ১২৯ রানে ৬ উইকেট নেই তাদের। জুনায়েদ সিদ্দিক ৩৪ ও সাকিনুর হোসেন ২৯ ছাড়া বাকিদের কেউ বলার মতো রান করতে পারেননি। চার উইকেট হাতে রেখে ৫৬ রানের লিড তাদের।

সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান ও তানভীর হায়দার প্রত্যেকে দুটি করে উইকেট নিয়ে রাজশাহী ইনিংসের চাকা আটকে দিয়েছেন।

আরেক ম্যাচে, খুলনার ৩৭১ রানের জবাবে আদেরদিন ২ উইকেটে ২০৬ রান করেছিল ঢাকা ডিভিশন। তৃতীয়দিনে ৩১৬ রানে অলআউট হয়ে যায় তারা। ফিফটি করেন তাদের দুই ওপেনার। রনি তালুকদার ৭৩ ও জয়রাজ শেখ ৫১ রান করেন। এছাড়া সাইফ হাসান ৭২ ও রকিবুল হাসান ৫১ রানে ফেরেন।

খুলনার হয়ে মেহেদী হাসান চারটি ও আবদুর রাজ্জাক নেন তিন উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৪৫ রান তুলে দিনশেষ করেছে খুলনা। দিনশেষে লিড ঠিক ২০০ রানের। ওপেনার রবিউল হাসান রবি কোনো রান না করে আউট হলেও হাফসেঞ্চুরি তুলে অপরাজিত আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়। ১৬ রানে অপরাজিত তার সঙ্গী তুষার ইমরান। আর ৬৬ রান করে আউট হয়েছেন ইমরান উজ্জামান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএলজাতীয় লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু

জুন ১৫, ২০২৬

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

জুন ১৫, ২০২৬

সীমান্ত হত্যা, পুশ-ইন ও মাদক পাচার নিয়ে দিল্লিতে সরব বাংলাদেশ

জুন ১৫, ২০২৬

কোটি দর্শকের হৃদয়জয়ী শাবানার জন্মদিন আজ

জুন ১৫, ২০২৬

সুন্দরবনে বনদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য: যেকোন মূল্যে অপরাধমুক্ত করতে কোস্টগার্ডের ঘোষণা

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT