চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিতা হত্যার প্রতিশোধ নিতে মরিয়া লাদেনের ছেলে হামজা বিন লাদেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক এজেন্ট আলি সুফিয়ান জানিয়েছেন, পিতা হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। আল কায়েদাকে একটি শক্তিশালী এবং প্রভাবশালী অবস্থানে নিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তাঁর পিতা বিন লাদেন ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের নেভি সিলের সদস্যদের অভিযানে নিহত হন। সুফিয়ান যিনি নাইন ইলেভেনের হামলার পর এফবিআইয়ের তদন্তদলের নেতৃত্ব দিয়েছিলেন।

বাবার আদর্শে অনুপ্রাণিত হামজা এখন তরুণ যুবক। তিনি তার বাবা বিন লাদেনের মানুষ হত্যার মাধ্যমে জিহাদ ও জঙ্গি মতাদর্শকে ধারণ করে আল কায়েদাকে সামনে এগিয়ে নিতে যেতে চান।

হামজার বয়স এখন ২৮ বছর। ছয় বছর আগে তিনি বাবা লাদেনের কাছে চিঠি লিখেছিলেন। বাবাকে দীর্ঘ সময় দেখেননি তিনি।

২০১১ সালের মে মাসে পরিচালিত নেভি সিলের ওই অভিযান সম্পর্কে খুব কম তথ্য জানা যায়। সম্প্রতি ‘৬০ মিনিটস’ এর নতুন এপিসোডে প্রাক্তন এফবিআই এজেন্ট সুফিয়ান হামজা বিন লাদেনের একটি চিঠি থেকে উদ্বৃ্তি করে শোনান। হামজা তার বাবা কে লিখেছেন, ‘আমি তোমার দেখানো সব কিছুই খুব ভাল ভাবে স্মরণে রেখেছি। নিজেকে আমি ইস্পাতের জালের মতো করে তৈরি করেছি। আল্লাহর পথে জিহাদকে দীর্ঘজীবী করতেই আমরা বেঁচে আছি।

সম্প্রতি পিতৃহত্যার প্রতিশোধের হুমকি দিয়ে হামজার ২১ মিনিটের অডিও ম্যাসেজ অনলাইনে পোস্ট করা হয়েছে বলে জানায় জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স।

‘আমরা সবাই ওসামা’ শীর্ষক ওই অডিওতে হামজা জানিয়েছেন, তার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা সবাই এক একজন ওসামা। তোমাদের দেশের মাটিতে কিংবা অন্য কোথাও, তোমাদের উপর হামলা চলবে। ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়ার নিপীড়িত জনগণ এবং অন্যান্য মুসলিম ভূখণ্ড, যেখানে মুসলিমরা টিকতে পারেননি, তার বিপরীতে এই হামলা চালানো হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল কায়েদাওসামা বিন লাদেনপাকিস্তানমার্কিন যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT