চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পি চিদাম্বরমের ৫ দিনের জেল হেফাজত চেয়েছে সিবিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আদালতে অসহযোগিতার অভিযোগ এনে ভারতের সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পাঁচ দিনের জেল হেফাজত চেয়েছে সিবিআই। বৃহস্পতিবার আদালতে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই এ আবেদন করে।

এনডিটিভি জানায়, বুধবার দিনভর নাটকের পর রাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-সিবিআই তাকে গ্রেপ্তার করে। আইএনএক্স মিডিয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর রাতে সিবিআই’র কেন্দ্রীয় অফিসেই ছিলেন চিদাম্বরম। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। আদালতে চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরম এবং ছেলে কার্তি চিদাম্বরম আইনজীবীসহ উপস্থিত হন।

কার্তি চিদাম্বরম বলেন, আমার বাবাকে গ্রেপ্তার করার অর্থ সরকারের সবচেয়ে কঠোর সমালোচনাকারীর মুখ বন্ধ করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমার বিরুদ্ধেও ২০ বার সমন জারি করা হয়েছে, চার বার তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তারা এখনও কোন মামলা করেনি। বাবার গ্রেপ্তারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ সমাবেশে আমি যোগ দিবো।

অন্যদিকে চিদাম্বরম তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। আইএনএক্স মিডিয়া মামলা মূলত রাজনৈতিক হয়রানি বলে দাবি করেছেন তিনি।

পি চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার তহবিল পাওয়ার জন্য আইএনএক্স মিডিয়াকে ছাড়পত্র দিয়েছিলেন তিনি। বিনিময়ে তার ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থাকে বড় অঙ্কের ঘুষ দেয় আইএনএক্স মিডিয়া।

Reneta

২০১৭ সালে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই একটি এফআইআর দায়ের করে তার বিরুদ্ধে। আইএনএক্স এর সহ-প্রতিষ্ঠাতা পিটার এবং ইন্দ্রাণী মুখার্জীর বক্তব্যের ভিত্তিতেই চিদাম্বরম এবং পুত্র কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে মামলাটি সাজানো হয়। বর্তমানে মেয়ে শীনা বোরাকে হত্যার অভিযোগে জেলে রয়েছেন ইন্দ্রাণী মুখার্জী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পি চিদাম্বরমসিবিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

জমে উঠেছে ব্যাচেলরদের ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই!

জুলাই ৯, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যুর ঘটনায় ইউএনএইচসিআর-এর শোক

জুলাই ৯, ২০২৬

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT