চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনায় গণপিটুনিতে ২ সন্ত্রাসী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ন ১৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

পাবনার সাঁথিয়ায় পুলিশি অভিযান চলাকালে গণপিটুনিতে ২ ‘চরমপন্থী সন্ত্রাসী’ নিহত হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ দারামুদা ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, সাঁথিয়া উপজেলার জোরগাছা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিন (৪০) এবং অপরজন মো: মাফির (৩৫)। মাফির সম্পর্কে এখনো পুলিশ বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি। এলাকাবাসীও তাকে চেনে না।

সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান: নিহতরা চরমপন্থী দল সর্বহারার ক্যাডার। এদের মধ্যে শাহিনের বিরুদ্ধে ৩ টি হত্যাসহ ৭ টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে মাফির তার সহযোগী এবং বহিরাগত।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরো জানান: শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা দারামুদা ক্যানেলের কাছে অপরাধ সংগঠনের জন্য জড়ো হচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে রাত দেড়টার দিকে পাবনা জেনারেল হাসপাতাল নেয়ার পথে তারা মারা যান।

ময়নাতদন্তের জন্য দু জনের মরদেহ পাবনা সদর থানার হিমাগারে রাখা হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গণপিটুনিপাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT