চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানামা পেপারস: তোপের মুখে রুই-কাতলারা

আলীম আল রাজী আলীম আল রাজী
৭:০০ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

কর ফাঁকির গোপন তথ্য ফাঁস হওয়ার পর বিশ্বের ক্ষমতাধর রাজনীতিক থেকে শুরু করে ব্যবসায়ী ও অনেক সেলিব্রেটি এখন চাপের মুখে পড়েছেন। এরই মধ্যে ‘পানামা পেপারসে’ ফাঁস হওয়া দলিলের তথ্যের ফৌজদারি তদন্তে সহায়তা করার ঘোষণা দিয়েছে পানামা সরকার।

অফশোর ক্লায়েন্ট তালিকায় বাংলাদেশীদের নামও রয়েছে। পানামার মোস্যাক ফনসেকার কর ফাঁকির তথ্য ফাঁসের ঘটনায় তোপের মুখে শেষমেষ পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমান্দার গানোলোগসন। তার বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে কয়েক কোটি ডলার মূল্যের পারিবারিক সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরনের বাবার করফাঁকির প্রমাণসহ নাম আসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপের মুখে রয়েছেন ক্যামেরন। তবে অফশোর কোম্পানিতে তার কোনো শেয়ার নেই বলে দাবি করেন তিনি।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট মারসিও মার্সির বিরুদ্ধে কর ফাঁকির সাথে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রপতির কার্যালয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ,তার ছেলে ও মেয়ের নাম ফাঁস হওয়ার পর, অভিযোগ তদন্তে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করেছেন।

কর ফাঁকির বিষয়ে কথা বলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। এর আগে পুত্রবধূ ঐশ্বরিয়া তার মিডিয়া ম্যানেজারের মাধ্যমে এই নথিকে মিথ্যা ও বানোয়াট দাবি করেন।

কর ফাঁকির গোপন তথ্য ফাঁস করে আলোচনার কেন্দ্রে মোস্যাক ফনসেকা। সোমবার বিশ্বের ধনী এবং ক্ষমতাধর ব্যক্তিদের কর ফাঁকির গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করে পানামার ওই আইনী প্রতিষ্ঠানটি।

Reneta

এ পর্যন্ত কর ফাঁকির কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পরিবারের সদস্যরা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুনডার ডাভিড গুনলাগসন, ফুটবল তারকা লিওনেল মেসি, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোসহ আরো অনেকের নাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর ফাঁকিপানামা পেপারস
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT