চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের পথে হেঁটে ১৩৬ রানে অলআউট শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এমনিতেই শ্রীলঙ্কাকে এবার পাত্তা দিচ্ছেন না কোনো ক্রিকেট বিশেষজ্ঞই। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। সেই সম্ভবের প্রতিজ্ঞা ছিল শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। সেটা আর হল কোথায়! পাকিস্তানের পথে হেঁটে নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানরা অলআউট হয়েছে ১৩৬ রানে।

আগেরদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। এদিন ৩১ রানে এগিয়ে থেকেও এশিয়ান প্রতিবেশীর পাশে থাকল লঙ্কানরা।

সবশেষ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের যে পেস আক্রমণকে রীতিমতো ছাতু বানিয়ে ৪২১ রানের স্কোর গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই পেস আগুনে পুড়েই ছাই হল শ্রীলঙ্কা। ৬০ রানে ৬ উইকেট হারানোর পর কোমর আর সোজা করতে পারেননি সাঙ্গাকারা-জয়বর্ধনদের উত্তরসূরিরা।

Banglabid

নিউজিল্যান্ড পেসারদের মধ্যে ট্রেন্ট বোল্টকে নিয়েই বেশি চিন্তায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু তাকে ছাপিয়ে আগুনের তাপটা বেশি ছড়ান ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন। প্রত্যেকেই নেন তিনটি করে উইকেট।

ইনিংসের দ্বিতীয় বলে লাহিরু থিরিমান্নেকে দিয়ে শুরু। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৪ রান তুলে যা একটু প্রতিরোধ গড়েন অধিনায়ক দিমুথ করুণারত্নে ও কুশাল পেরেরা (২৯)।

দুজন ফিরতেই ধ্বংসস্তুপে পরিণত হয় শ্রীলঙ্কার লাইনআপ। ব্যর্থতার বৃত্তে একে একে পাঁচ ব্যাটসম্যান জায়গা করে নেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। থিসারা পেরেরাকে নিয়ে সম্মান রক্ষার লড়াই শুরু করেন অধিনায়ক। কিন্তু স্কোর তিন অঙ্ক ছাড়াতেই ফেরেন পেরেরা (২৭)।

Reneta

অধিনায়ক হওয়ার পর যাকে নিয়ে এতো সমালোচনা, আলোক সামান্য পথ যেটুকু দলকে তার পুরোটাই একা দেখিয়েছেন করুনারত্নে। সঙ্গীর অভাবে ৮৪ বলে ৫৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। ২০.৪ ওভার বাকি থাকতে ১৩৬ রানে থামে লঙ্কানদের ইনিংস।

হেনরি ও ফার্গুসন ছাড়া কিউইদের অন্য চার বোলার নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT