চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ৩০০০ চীনা সেনা, ভারতের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

পাকিস্তানে সেনা মোতায়েন করছে চীন। ৩০০০ কিলোমিটার লম্বা চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তার জন্য পাকিস্তানে এই বাহিনী পাঠাচ্ছে বেইজিং। ওই করিডরের নিরাপত্তার জন্য ১১ সৈন্য নিয়ে পাকিস্তানও বিশেষ বাহিনী তৈরি করেছে।

ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’(পিটিআই) জানায়, পাকিস্তানে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীনা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছে ভারত।

পিটিআই আরো জানায়, পাকিস্তানে চীনা সেনা মোতায়েন করায় সীমান্তের নিরাপত্তা সতর্ক ব্যবস্থা বাড়িয়েছে ভারত। সীমান্তাঞ্চলে বাড়ানো হয়েছে সেনা সংখ্যাও।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এমন এলাকার মধ্যে দিয়ে গেছে, যার প্রায় পুরোটাই সন্ত্রাসে হামলায় জরাজীর্ণ। সেটা মোকাবেলা করতেই চীন ৩ হাজার পিপলস লিবারেশন আর্মির সদস্য পাঠাচ্ছে পাকিস্তানে।  চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের বিভিন্ন এলাকায় এই সেনা মোতায়েন থাকবে।

চীনের পাঠানো ৩ হাজার সেনার সঙ্গে করিডরে মোতায়েন থাকবে পাকিস্তানের নিজস্ব বাহিনীও। শুধু করিডরের নিরাপত্তার জন্যই পাকিস্তান তিনটি বিশেষ ইনফ্যান্ট্রি ব্রিগেড বানিয়েছে। প্রতিটিতে তিনটি করে রেজিমেন্ট। অর্থাৎ মোট ৯০০০ সেনা। এ ছাড়াও গঠন করা হয়েছে দু’টি বিশেষ আর্টিলারি রেজিমেন্ট। অর্থাৎ আরো ২০০০ সেনা। সব মিলিয়ে ১১ হাজারের বাহিনী।

পাকিস্তান হঠাৎ সৈন্যসংখ্যা বাড়ানোয় ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তবে ভারতের মূল প্রতিবাদ, পাকিস্তানে চীনা সেনা মোতায়েন হওয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, করিডরের নিরাপত্তার নামে আসলে ভারতের পশ্চিম সীমান্তেও নিজেদের সেনা মোতায়েন করতে চায় চীন।

Reneta

গিলগিট-বাল্টিস্তানে চীন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় ভারত আরো বেশি অসন্তুষ্ট। ওই অঞ্চল কাশ্মীরের অংশ। সেই এলাকা নিয়ে বিতর্ক মেটার আগেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সেখানে সেনা পাঠানোকে চীনের অনধিকার প্রবেশ হিসেবে দেখছে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান-চীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT