পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের নালতার ভ্যালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নরওয়ে এবং ফিলিপাইনের রাষ্ট্রদূত নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া উভয় দেশের রাষ্ট্রদূতের স্ত্রীসহ ৬জন নিহত হয়েছে।
আহত হয়েছেন অনেকেই যার মধ্যে রয়েছেন পোল্যান্ড এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূত।
শুক্রবার দেশটির আন্ত-বাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)পরিচালক মেজর জেনারেল অসিম বাজওয়া তার টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন বলে পাকিস্তানের ডন পত্রিকায় বলা হয়েছে।
পাকিস্তানি ওই হেলিকপ্টারটি নালতার ভ্যালির একটি স্কুলে বিধ্বস্ত হয়ে পড়লে তাতে থাকা দুই পাইলটও নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার কারণ জানা যায়নি।
পাকিস্তানি ওই হেলিকপ্টারটি নালতার ভ্যালির একটি স্কুলে বিধ্বস্ত হয়ে পড়লে তাতে থাকা পাকিস্তানি আর্মির দুই পাইলটও নিহত হন। এমআই-১৭ নামের ওই হেলিকপ্টারে ১১ জন বিদেশী এবং ছয় পাকিস্তানি আরোহী ছিলো।রাষ্ট্রদূতরা দেশটির ওই অঞ্চলে একটি টুরিস্ট স্পট উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।হেলিকপ্টারটি ইমার্জেন্সি ল্যান্ডিং করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভূপৃষ্ঠে বিধ্বস্ত হয়ে পড়ে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও আরেকটি ফ্লাইটে ওই অঞ্চলে যাচ্ছিলেন।কিন্তু এই দুর্ঘটনার খবর পেয়ে ফিরে আসেন।






