চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে ভারতীয় সিনেমা নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাব পড়েছে দু’দেশের বিনোদন জগতেও।

কিছুদিন আগে ভারত থেকে পাকিস্তানি তারকাদের ফেরত পাঠানোর কথা বলেছিল ভারত। এবার পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সিনেমা হল মালিকরা।

পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে কোনও ভারতীয় সিনেমা প্রদর্শন করা হবে না, এমন ঘোষণা দিয়েছে সেদেশের সিনেমার পরিবেশকরা। এমন সিদ্ধান্তে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ হয়েছে দেশটির লাহোর করাচি ও ইসলামাবাদের সিনেমা হলগুলোতে।

দুই দেশের সীমান্তের উত্তেজনা এভাবেই বিনোদন ও সংস্কৃতি জগতে পৌঁছে গেছে। তবে বিবিসি জানিয়েছে, এবারই প্রথম নয়, দুই দেশের সম্পর্কের ওঠানামার প্রভাব এর আগেও শিল্প-সংস্কৃতি ক্ষেত্রে পড়েছে।

চির বৈরিতা থাকলেও পাকিস্তানে ভারতীয় সিনেমা খুবই জনপ্রিয়। তারপরেও সাম্প্রতিক সামরিক টানাপড়েনে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পরিবেশকরা সিদ্ধান্ত নিয়েছে অন্তত দুই সপ্তাহ বন্ধ রাখা হবে বলিউডের সিনেমা প্রদর্শন। যতদিন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হচ্ছে সময়সীমা ততদিন পর্যন্তও দীর্ঘ হতে পারে।

এতে ব্যবসায়িক ক্ষতিও মেনে নিতে রাজি দেশটির চলচ্চিত্র বিষয়ক সংস্থাগুলি।

Reneta

এর একদিন আগে ভারতীয় নির্মাতাদের একটি সংগঠন জানিয়েছিল, তারা পাকিস্তানি কোনো অভিনেতাকে বলিউডের সিনেমাতে সুযোগ দেবে না। তারও আগে এক রাজনীতিক পাকিস্তানি অভিনেতাদের দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিল।

অন্যদিকে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের পর দু’দেশেরই সীমান্তের অনেক জায়গায় সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্রামবাসীদের সরিয়ে নেয়া হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ৩ অক্টোবর দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT