পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতি বোমা হামলায় ৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ স্টেশন লক্ষ্য করে চালানো বোমা হামলায় চারজন নিহত হয়েছে।






