চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি মডেলের হত্যাকারী ভাই আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ন ১৭, জুলাই ২০১৬
বিনোদন
A A

পাকিস্তানি মডেল কান্দিল বালোচের হত্যাকারী ভাইকে আটক করা হয়েছে। কান্দিল বালোচের ভাই ওয়াসিম বালোচকে সেন্ট্রাল পাকিস্তানের দেরা গাজি খান এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়।

পাকিস্তানের ডন পত্রিকা জানায়, খুনের কথা ওয়াসিম স্বীকার করেছে। মাদক খাইয়ে এবং শ্বাসরোধ করে কান্দিলকে হত্যা করেছে বলেও স্বীকার করেছে ওয়াসিম। আর এর কারণ, কান্দিল তাদের পারিবারিক ‘বালোচ’ নামটির অপমান করেছিলো।

বিতর্কিত সব ছবি, ভিডিও, কমেন্ট পোস্ট করে অনেক আলোচিত ছিলেন কান্দিল বালোচ। এই তো মাত্র কিছুদিন আগে এক মুসলিম ধর্মীয় নেতার সঙ্গে ছবি দিয়েও বেশ বিতর্কিত হয়েছিলেন তিনি। সেই সেলফির কথাও ওয়াসিম বলেছে বলে জানিয়েছে পুলিশ।

ডন পত্রিকা জানায়, ওয়াসিম বলেছে, সে জানতো না আমি তাকে খুন করতে যাচ্ছি। প্রথমে আমি ওকে একটা ওষুধ খাওয়াই পরে শ্বাসরোধ করে হত্যা করি। শনিবার সকালে মুলতান এলাকার করিমাবাদে কান্দিলকে খুন করে ওয়াসিম দেরা গাজি খান এলাকায় চলে যায়। সেসময় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধুকেও খুঁজছে পুলিশ।

ফেসবুকে বিভিন্ন পোস্টের জন্য অনেকদিন ধরেই কান্দিলকে হুমকি দিয়ে আসছিলেন তার ভাই। একসময় নিজের হাতে বোনকে খুন করে পালিয়ে যান ভাই ওয়াসিম।

Reneta

পাকিস্তান জিতলে নগ্ন হয়ে নাচার ঘোষণা এবং বিরাট কোহলির জন্য স্নান করে ‘লাভ’ মেসেজ দিয়ে বেশ সমালোচিত হন মডেল কান্দিল বালোচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা ছবি পোস্ট করতেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, এই সমাজে কোনো কিছুই ভালো না। পুরুষতান্ত্রিক সমাজে সবই খারাপ।

পাকিস্তানে এভাবে সম্মানের নামে হত্যাকে বলা হয় ‘অনার কিলিং’। হুমকি পাওয়ার পর বাড়তি নিরাপত্তা চেয়ে কান্দিলের অনুরোধকেও তেমন গুরুত্ব দেয়নি পাকিস্তান সরকার। প্রতিবছর সেখানে এভাবে নারী হত্যার ঘটনা বেড়েই চলেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT