চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে বাদ দিয়ে উপ-আঞ্চলিক জোট গড়তে চায় ভারত

পান্থ রহমানপান্থ রহমান
৯:২৮ পূর্বাহ্ন ০৫, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

সার্ক নয়, এবার পাকিস্তানকে বাদ দিয়ে বিমসটেকসহ অন্যান্য উপ-আঞ্চলিক জোট গড়ে তোলার দিকে জোর দিচ্ছে ভারত। মিয়ানমার ও বাংলাদেশকে নিয়ে ত্রি-দেশীয় অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার চিন্তাও আছে ভারতের। এক্ষেত্রে বাংলাদেশকে পাশে চায় ভারত।

সরকারি আমন্ত্রণে দিল্লী সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের খোলামেলা আলাপে এসব কথা উঠে আসে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও একই ইঙ্গিত দিয়েছেন।

উন্নয়ন কাজে অসহযোগিতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে এ বছর ইসলামাবাদ সার্কে যোগ দিতে অস্বীকার করেছে বাংলাদেশ, ভারতসহ কয়েকটি সদস্য দেশ। এর কারণে বাতিল হয়েছে উনিশতম সার্ক শীর্ষ সম্মেলন। আবারও অনিশ্চিত হয়ে পরেছে সার্ক-এর ভবিষ্যৎ। আর সে কারণেই সার্কের বাইরে গিয়ে ভারত নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের চিন্তা করছে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, পাকিস্তান সার্ককে নিজের সুবিধার জন্যই শুধু ব্যবহার করতে চায়। ‘যেন তাদের সমস্যাগুলোর সমাধান আগে হয়ে যায়। কিন্তু সার্কের তো এটা মূলকথা ছিল না। এখানে বলাই হয়েছিল দ্বিপাক্ষিক ইস্যুগুলো দ্বিপাক্ষিকভাবেই সমাধান হবে। আঞ্চলিক বিষয়, যাকে আমরা দক্ষিণ এশিয়ার কর্পোরেট স্বার্থ বলতে পারি, সেগুলো নিয়ে কাজ করা সার্কে লক্ষ্য।’

বাংলাদেশকে সঙ্গে নিয়ে উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও।

সাবেক হাইকমিশনার বলেন, মালদ্বীপকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি আফগানিস্তানকেও যদি বিমসটেকে নিয়ে আসা হয়, অন্তত শুরুর দিকে পর্যবেক্ষক হিসেবে, তাহলে দক্ষিণ এশীয় দেশগুলো পাকিস্তানকে বাদ দিয়ে একত্র হতে পারে। পাকিস্তানকে বাদ দেয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি। কেননা পাকিস্তানকে যোগ করলে ইস্যুগুলো আগের গণ্ডিতেই ঘুরতে থাকবে। সমস্যার সমাধান হবে না।

Reneta

আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান একঘরে হয়ে পড়ছে উল্লেখ করে ভারতের সাবেক-বর্তমান কূটনীতিকরা বলছেন, সামনের দিনগুলোতে উপ-আঞ্চলিক জোটগুলো শক্তিশালী করতে নেতৃত্ব দেবে বাংলাদেশ ও ভারত।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমসটেকসার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT