চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে অতি সহজেই হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটারদের পর বোলারদের দাপটের কাছে পাকিস্তানকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অতি স্বাচ্ছন্দ্যে যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠে গেল অস্ট্রেলিয়া।

শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা অজিরা ৭ উইকেটে ২৭৬ রান করে। পাকিস্তানের ব্যাটাররা রান তাড়া করতে গিয়ে প্রতিরোধই গড়তে পারেনি। ৩৫.১ ওভারেই ১৫৭ তারা গুটিয়ে যায়।

ম্যাচের শুরুতে দুই অজি ওপেনার ক্যাম্পবেল কেল্লাওয়ে এবং টিগু উইলি ৮৬ রানের জুটি গড়ে দলের শক্ত ভিত গড়ে দেন। ১৭তম ওভারে পাকিস্তানের অধিনায়ক কাসিম আকরামের বলে কেল্লাওয়ে ৬৩ বলে ৪৭ রান করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়লে ওপেনিং জুটি ভাঙে।

দ্বিতীয় উইকেটে কোরি মিলারের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে বড় রানের পথে দলকে এগিয়ে নিতে থাকেন উইলি। বিপজ্জনক হয়ে ওঠা উইলি ৯৭ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রানের ঝলমলে ইনিংস খেলার পর ডানহাতি মিডিয়াম পেসার আওয়াইস আলির বলে বোল্ড হন।

দলীয় স্কোর দুইশ পেরোনোর পর তিনে নামা মিলারকে ফেরান কাসিম। আউট হওয়ার আগে মিলার ৭৫ বলে ৪ চার ও এক ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন।

স্লগ ওভারে ৫ উইকেট হারানো ক্যাঙ্গারুদের রানের গতিকে সচল রাখেন অধিনায়ক কুপার কলোনির ২৫ বলে ৩৩, উইলিয়াম সালজম্যানের ১৪ বলে এক চার ও দুই ছক্কায় অপরাজিত ২৫ এবং এইডেন কাহিলের ১৫ বলে ১৮ রানের ইনিংস।

Reneta

পাকিস্তানি বোলার কাসিম খান ৪০ রান দিয়ে নেন ৩ উইকেট। আওয়াইস আলি দুটি ও একটি করে উইকেট পান জিশান জামির ও মেহরান মমতাজ।

২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তান ২৭ রানের ভেতরেই দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরলে চাপে পড়ে যায়। তৃতীয় উইকেটে আব্দুল ফাসিহ (২৮) এবং ইরফান খানের (২৭) তৃতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ করে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করলেও চরম ব্যাটিং বিপর্যয়ে সেটি কাজে লাগেনি। ১৬তম ওভারে ২ উইকেটে ৭৭ থেকে ২৬তম ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯৭ রানে।

এরপর আহমেদ খান এবং সর্বাধিক ২৯ রান করা মেহরান মমতাজ ৪৫ রানের জুটি গড়ে দলকে দেড়শর কাছাকাছি রানে নিয়ে যান। কিন্তু তাদের প্রচেষ্টা একেবারেই যথেষ্ট ছিল না। ১৫ রান যোগ করতেই শেষ তিন উইকেট হারিয়ে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

অজি বোলার উইলিয়াম সালজম্যান ৩৭ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। টম উইটনি ও জ্যাক সিনফিল্ড দুটি ও জ্যাক নিসবেট একটি উইকেট পকেটে ভরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াপাকিস্তানযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT