চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকস্থলি ক্যান্সার নির্ণয় করতে শ্বাস পরীক্ষা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৪৫ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

পেটে হালকা ব্যথা হলে অনেকেই তা গ্যাসের সমস্যা ভেবে থাকেন। কিন্তু আদতে ব্যথাটা খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা জানা জরুরি। যারা ছোট সমস্যা ভেবে ক্রমাগত পেটে ব্যথা বা অন্যান্য সমস্যা এড়িয়ে যাচ্ছেন সেটাই পাকস্থলি ক্যান্সারের কোনো লক্ষণ নয়তো! জানতে হলে এখন বেশি কিছু নয়, কেবল শ্বাস পরীক্ষা করালেই চলবে।

শ্বাস কিভাবে নিচ্ছেন বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা সেটাই নয় বরং শ্বাসের সঙ্গে কিছু ছোট ছোট ক্যামিক্যাল মিশ্রিত আছে কিনা সেটাই চেষ্টা করা হবে এই পরীক্ষার মাধ্যমে।

পরীক্ষণে যদি সফলতা আসে তাহলে যারা ক্যান্সার নিয়ে ঝুঁকিতে আছেন তারা শুরুতেই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারবেন। শুধু শুধু জীবন নিয়ে ঝুঁকি কে নিতে চায়? ফলে বড় সমস্যার হাত থেকে রেহাই পেয়ে যাবেন সহজে। তবে এই পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করতে আরো কিছু কাজ দরকার বলে জানিয়েছে ‘গাট’ জার্নালে প্রকাশিত একটি নিবন্ধ।

গবেষকদের দাবি, শুরুতেই কোনো রোগ নির্ণয় করা সম্ভব হলে রোগ থেকে রেহাই পাওয়াও অনেক সহজ হয়ে যাবে। পাকস্থলির ক্যান্সার হলে মানুষের শ্বাসের সমস্যা দেখা দিতে পারে। কেবল এই ধারণার উপর ভিত্তি করেই এগিয়ে চলছে গবেষণা। ১৪৫ জন অসুস্থ মানুষের শ্বাস নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। যাদের ৩০ জনই পাকস্থলি ক্যান্সারে আক্রান্ত। বাকিদের আরো পরীক্ষা-নীরিক্ষার জন্য বলা হয়েছে। তাদের অনেকের শ্বাসেই ক্যান্সারের লক্ষণ পাওয়া গেছে।

যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চ ডাক্তার ইমা স্মিথ বলেন,‘এই টেস্টটা রোগীকে ক্যান্সার চিকিৎসায় আর একটু সাহায্য করবে। জীবন বাঁচাতে তাই এই গবেষণা খুবই প্রয়োজনীয়। তবে বিস্তরভাবে ব্যবহারের আগে আমাদের জানা উচিত এই গবেষণা স্পর্শকাতর এবং একেবারে সঠিক কিনা।’

প্রতিবছর শুধুমাত্র যুক্তরাজ্যেই ৭,৩০০ মানুষ পাকস্থলির ক্যান্সারে আক্রান্ত হয়। কিন্তু বেশিরভাগ পশ্চিমা বিশ্বে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মানুষ তখনই চিকিৎসার দ্বারস্থ হয়, যখন বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। পেটে ব্যথা বা হজমের সমস্যাকে তারা সাধারণ রোগ ভেবে অবহেলা করে আসছিলেন বছরের পর বছর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT