চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ গোলের প্রতিশোধের খোঁজে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি কি খেলবেন? স্কোয়াডে থাকলেও বুধবার রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচের আগেও পরিষ্কার নয় বার্সেলোনা দলের আসল ছবিটা। বুধবার কোপা ডেল রে’র সেমিফাইনালে দেখা হচ্ছে স্প্যানিশ ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের।

সেই ম্যাচে নামার আগে চোটের তালিকায় মেসি ও উসমান ডেম্বেলে। শনিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে খেলার সময় চোট পেয়েছিলেন মেসি। চোটের কবলে ডেম্বেলেও। পরিষ্কার কিছু জানা না গেলেও দুই তারকাকে বাদ দিয়ে বার্সেলোনা মাঠে নামলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও মেসিকে স্কোয়াডে রেখেই এল ক্ল্যাসিকোর ছক সাজানোর কথা বলেছেন কোচ।

মেসির অনিশ্চয়তা ঘিরে স্বস্তিতে রিয়াল মাদ্রিদ। গত অক্টোবরে এল ক্ল্যাসিকোতে বার্সেলোনা ৫-১ গোল হারিয়েছিল রিয়ালকে। সেই ম্যাচে মেসি ছিলেন গ্যালারিতে। হাত ভেঙে যাওয়ার জন্য। ফলে মেসি গরহাজির থাকলেও রিয়ালকে বড় ব্যবধানে হারানোর দৃষ্টান্ত রয়েছে বার্সার।

অক্টোবরে সেই ম্যাচের পরদিনই চাকরি গিয়েছিল রিয়ালের তৎকালীন কোচ হুলেন লোপেতেগির। সান্টিয়াগো সোলারি এসে রিয়ালের ভগ্নদশা কাটিয়ে কিছুটা পুরেনো মেজাজে ফেরাতে পেরেছেন। ফলে চার মাস আগের রিয়ালের সঙ্গে আজকের রিয়ালের প্রচুর তফাৎ।

বার্সা ম্যাচের আগে রিয়াল কোচ সোলারি বলছেন, ‘তারকা ফুটবলাররা সব ম্যাচেই খেলতে চায়। আমার মনে হয়, মেসি খেলবে। আর না খেললেও আমাদের প্রস্তুতিতে কোনো বাধা থাকবে না। মেসি খেলবে ধরে নিয়েই প্রস্তুতি শেষ করেছি।’

সোমবারের প্র্যাক্টিসেও হাজির ছিলেন না মেসি। শনিবারের ম্যাচের পরে তাকে আর দেখা যায়নি। তার মেডিকেল রিপোর্ট এখনো প্রকাশ করেনি বার্সেলোনা। ফলে মঙ্গলবার গোটা দিন ধরেই এলএম টেনকে নিয়ে ধোঁয়াশা ছিল। রাতের দিকে জানানো হয়, বুধবারের ম্যাচের জন্য স্কোয়াডে আছেন আর্জেন্টাইন সুপারস্টার।

Reneta

এই ধোঁয়াশার মাঝে ৫-১ গোলে হারার মধুর প্রতিশোধের খোঁজে রিয়াল। অক্টেবরের সেই ম্যাচ নিয়ে সোলারি কোনো কথা বলতে রাজি হননি। কোপা ডেল রের সেমিফাইনালকে একটা সাধারণ ম্যাচ হিসেবে দেখছেন। কারণ দিনকয়েক পরে আরেকটি এল ক্ল্যাসিকো। লা লিগায় নিজেদের অবস্থান পাকা করার জন্য সেই ম্যাচের গুরুত্ব অপরিসীম। কোপা ডেল রের ফিরতি লেগের ম্যাচ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।

মনোবল বাড়ানোর জন্য ঘরের মাঠে এই ম্যাচে জিততে মরিয়া হবে বার্সা। মেসি না খেললে বার্সেলোনা দলের কৌশল কী হবে? সে বিষয়ে বার্সা কোচ আপাতত মুখে কুলুপ দিয়েছেন।

কোপা ডেল রের সেমিফাইনাল প্রথম লেগ শুরু হবে বাংলাদেশে সময় বুধবার দিবাগত রাত ২টায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT