চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পহেলা বৈশাখে অবসকিওরের অ্যালবাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখে আসছে ব্যান্ড অবসকিওরের নতুন অ্যালবাম ‘টিটোর স্বাধীনতা’। এদিন রাতে জি-সিরিজ ও ব্যান্ডটির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একযোগে অ্যালবামটি অবমুক্ত করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন অবসকিওরের দলপ্রধান সাইদ হাসান টিপু। এবারের অ্যালবামটি কিশোর মুক্তিযোদ্ধা টিটোর নামে করা হয়েছে।অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে ‘সুরের বরপুত্র’ নামের একটি গান থাকছে। এটি তাদের ১৩তম অ্যালবাম।

সাইদ হাসান টিপু বলেন, ‘দেশের সূর্যসন্তানদের নিয়ে নিয়মিতই কাজ করছে অবসকিওর। এরই ধারাবাহিকতায় আমরা কিশোর মুক্তিযোদ্ধা টিটোকে নিয়ে গান তৈরি করছি। দেশ স্বাধীন হওয়ার দুই দিন আগে টিটো শহীদ হন। সাভারে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে মাত্র ১৪ বছর বয়সে প্রাণ হারান তিনি। তার কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। তিনিই প্রথম টিটোকে নিয়ে বই লেখেন। এটির নামও ছিল ‘টিটোর স্বাধীনতা।’

অ্যালবামে গান থাকছে ৮টি। এগুলো হলো- টিটোর স্বাধীনতা, যাও নিয়ে যাও, রঙিন শাড়ি, নস্টালজিয়া, আমার কিসের ভয়, দুঃখ তোমার যত, নিরুদ্দেশ, সুরের বরপুত্র।

অ্যালবামের গানগুলো লিখেছেন কবি মহাদেব সাহা, লুৎফর রহমান রিটন, মিলটন হাসনাত, অমিত গোস্বামী, সোনিয়া স্নিগ্ধা ও মাহমুদ আকাশ।

Reneta

ইউটিউব ছাড়াও সিডি আকারে অ্যালবামটি পাওয়া যাবে। এটি প্রকাশও হচ্ছে জি-সিরিজের ব্যানারে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসকিওরলিড বিনোদনসাইদ হাসান টিপু
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT