চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার আড়ালে থাকার কারণ জানালেন অর্জুন রামপাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২১
অন্যান্য, বিনোদন
A A

দীর্ঘদিন বিরতির পর আবারও পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সম্প্রতি কঙ্গনা রানাউতের বিপরীতে ‘ধড়ক’ নামক সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেতা। আর এবার তিনি চুক্তিবদ্ধ হলেন বাঙালি অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’ সিনেমাতে।

কিন্তু কেন দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলেন অর্জুন রামপাল? সম্প্রতি সংবাদকর্মীদের অনেকেই এই প্রশ্ন করেছেন অভিনেতাকে।

যার উত্তরে অর্জুন জানিয়েছেন যে, দীর্ঘদিন পর্দার আড়ালে ছিলাম কারণ আমার মনে হয়েছে আমার ঘরানার কাজের প্রস্তাব আমি পাইনি। আমি মনে করি দর্শকদের দশটা খারাপ কাজ উপহার দেওয়ার চাইতে একটা ভালো কাজ উপহার দেওয়া ভালো। কেননা সেই একটা সিনেমাই অভিনয় শিল্পীদের দর্শক মনে জায়গা করে নিতে সহায়তা করে থাকে।

এছাড়াও অভিনেতা আরো উল্লেখ করেন, সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য আমি কখনো দুঃখ পাই না। আমি মনে করি যেই চরিত্রের জন্য আমি পর্দায় ফিট আমার সেটাই করা উচিত।

এমনকি অর্জুন তার ‘রক অন’ সিনেমার উদাহরণ টেনে বলেন, আপনারা হয়ত জানেন না ‘রক অন’ সিনেমাতে আমি যেই চরিত্রে অভিনয় করেছিলাম সেটির জন্য আমি পরিচালকের প্রথম পছন্দ ছিলাম না। আমার আগেও দুজন অভিনেতাকে নির্ধারণ করা হয়েছিল। আমি মনে করি যখন কোন চিত্রনাট্যকার কাহিনী লেখেন তখন সেই চরিত্রের জন্য কাকে মানাবে চিন্তা করে নেন। আমার ক্ষেত্রেও ‘রক অন’ এর চরিত্রটি ছিল এমন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা সেনঅভিনয়অর্জুন রামপালনির্মাণনির্মাতাপর্দাবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: মীর শাহে আলম

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

জুন ১৮, ২০২৬

সায়েন্টিফিক আমেরিকানের ‘উদীয়মান তারকা’ তালিকায় বাংলাদেশের তনিমা

জুন ১৮, ২০২৬

২০২৫ সালে ব্যাংক খাতে নজিরবিহীন লোকসান, পাঁচ ব্যাংকে বড় ক্ষতি

জুন ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT