চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরে ব্যাট করলেও ফলাফলে পার্থক্য হতো না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ২৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেন টেস্টের আগে সিদ্ধান্ত হয়েছিল টস জিতলে ফিল্ডিং নেয়ার! কিন্তু অধিনায়ক মুমিনুল হক নিয়েছেন ব্যাটিং। যা দেখে অবাক বিসিবি সভাপতি নাজমুল হাসান। করেছেন সিদ্ধান্তের সমালোচনা। সোয়া দুইদিনের মধ্যে টেস্ট হারার পর মুমিনুল বললেন, পরে ব্যাটিং করলেও ফলটা হতো একই।

ইন্দোর আর ইডেন, দুই টেস্টেই বাংলাদেশের ফলাফল ভীষণরকম মিল। দুম্যাচেই হার ইনিংস ব্যবধানে। ইন্দোরে ম্যাচ তৃতীয় দিনের শেষ সেশন পর্যন্ত গড়িয়েছিল। ইডেনে খেলা শেষ প্রথম সেশনেই। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ তোলে ১৫০, পরের ম্যাচে ১০৬। তাতে ভারতীয় পেসারদের সামনে কাঁপাকাঁপি এতটুকুও কমেনি। ইডেনে যেন আরও বরং বেড়েছে।

ম্যাচ শেষে আগে ব্যাটিং করা নিয়ে কথা বলেছেন মুমিনুল। জানালেন, উইকেট দেখে আগে-পরে ব্যাটিং করার যুক্তি খুঁজে পাননি। ভারতীয় বোলারদের সামনে পরে ব্যাটিং করলেও ফলটা একই হতো বলে মত তার, ‘যখন আমরা উইকেট দেখলাম, ভাবলাম পরে ব্যাটিং করলেও ফলটা একই হবে। পরে ব্যাটিং করলে আসলে ফলাফলে খুব বড় একটা পার্থক্য হতো না।’

আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে শোধরানোর কথা বলেছিলেন অধিনায়ক। সেই ভুলের একটি ছিল নিজেদের সামর্থ্যের কথা ভেবে অন্তত পরে ব্যাটিং করার। অপরিচিত গোলাপি বল আর ইডেনের নতুন উইকেট দেখে বোর্ড প্রধানের সঙ্গে ম্যাচের আগের রাতে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত ছিল টস জিতলে ফিল্ডিং নেয়ার। কিন্তু টসের পর সিদ্ধান্ত কেনো পাল্টে গেল তা নিয়ে এখন কৌতূহল।

হারের পেছনে কারণ হিসেবে দুদলের পার্থক্যকে সামনে টেনে এনেছেন বাংলাদেশ অধিনায়ক। তুলে ধরেন গোলাপি বলে নিজেদের ব্যর্থতার ফিরিস্তি, ‘দুই দলের পার্থক্য একটা বিশাল বড় বিষয়। আমরা এ দুই ম্যাচ থেকে শিখেছি এবং চেষ্টা করবো পরের ম্যাচে তা প্রয়োগের। গোলাপি বলে খেলাটা ছিল চ্যালেঞ্জের। কিন্তু আমরা তা নিতে ব্যর্থ হয়েছি।’

‘হেরেছি ঠিক আছে, তবে আমরা এই ম্যাচ থেকেও ইতিবাচকতা খুঁজে পেয়েছি। ইবাদত ভালো বল করেছে, রিয়াদ ভাই, মুশফিক ভাই ভালো ব্যাটিং করেছেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT