চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের অভিযোগ, সুশান্তের উপর ‘কালো জাদু’ করতেন রিয়া!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ন ০৩, আগস্ট ২০২০
বিনোদন
A A

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। সম্প্রতি ছেলের মৃত্যুর জন্য রিয়াকে দায়ী করে মামলা দায়ের করেছিলেন সুশান্তের বাবা কে কে সিং। যেখানে তিনি মামলায় রিয়ার বিরুদ্ধে বেশ কিছু বিষয় উল্লেখ করেছিলেন। তবে এবার রিয়া বিরুদ্ধে অভিযোগ উঠছে সুশান্তের উপর ‘কালো জাদু’ করার বিষয়ে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টের টাকা উত্তোলনের বিবরণ অনুযায়ী জানা গেছে, গেল বছর শুধু মাত্র ‘পূজা-পাঠ’ বাবদই তার অ্যাকাউন্ট থেকে খরচ করা হয়েছিল ২ লক্ষ ৯৩ হাজার টাকা। যার ভেতর প্রথমে তোলা হয়েছিল ৪৫ হাজার, দ্বিতীয় বার ৮৬ হাজার এবং তৃতীয় বার তোলা হয়েছিল ৬০ হাজার টাকা। এছাড়াও পুরোহিতকে দেওয়া হয়েছিল ১১ হাজার টাকা। যার সবটাই সুশান্তের অ্যাকাউন্ট থেকে খরচ করেছিলেন রিয়া। কেননা সুশান্তের পরিবারের কেউ এই ‘পূজা-পাঠ’ এর অর্থ খরচ করেননি।

পরিবার অভিযোগ করছে, মূলত পূজার জন্য নয়, এ টাকা সুশান্তের উপর ‘কালো জাদু’র প্রয়োগ করতেই খরচ করেছেন রিয়া।

তবে শুধু ‘ব্ল্যাক ম্যাজিক’ না সুশান্তের ক্যারিয়ার ধ্বংস করা থেকে শুরু করে তাঁর টাকা আত্মসাৎ করা, তাঁকে পরিবারের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া, সুশান্তের সমস্ত বিষয়ে নজরদারি, তাঁকে কড়া ডোজের ওষুধ খাওয়ানো, মানসিক অবসাদগ্রস্থ প্রতিপন্ন করা, হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগ রিয়ার বিরুদ্ধে দায়ের করেছে সুশান্তের পরিবার।

তবে সুশান্তের পরিবারের তরফ থেকে আসা এই সকল অভিযোগকেই মিথ্যা বলে দাবি করেছেন রিয়া। এমনকি তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

 

Jui  Banner Campaign
ট্যাগ: রিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT