চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২৮, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
সড়ক পরিবহন-ধর্মঘট-বাস

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। রাজধানী থেকে দূরপাল্লার পরিবহন না ছাড়ার পাশাপাশি রাজধানীর ভেতরেও বাস চলাচল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রোববার ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই পরিবহন ধর্মঘট। সকাল থেকেই মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। বাসের কাউন্টারগুলো বন্ধ রয়েছে।

রোববার ভোর থেকেই দূরপাল্লার যাত্রীদের বাস টার্মিনালে বসে থাকতে ও হাঁটাহাঁটি করতে দেখা যায়। নিজ নিজ গন্তব্যে যেতে না পেরে তারা অপেক্ষা করছেন টার্মিনালেই।

এছাড়াও কর্মস্থলসহ সকাল সকাল বিভিন্ন গন্তব্যে যেতে গিয়ে বাস না পেয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন রাজধানীর সাধারণ মানুষ। অনেককেই কিছু পথ হেঁটে, কিছু পথ রিকশায়, এমনকি রিকশাভ্যানে করেও কর্মস্থলে যেতে দেখা গেছে।সড়ক পরিবহন-ধর্মঘট-বাস

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবিগুলো হলো: সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল করা, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ করা, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করা এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।

এর মধ্যে জামিন অযোগ্য ধারা বাতিল করে জামিনযোগ্য করার বিষয়টি শ্রমিকদের মূল দাবি বলে জানানো হয়েছে।

Reneta

অবশ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা পরিবহন ধর্মঘটের আওতামুক্ত থাকবেন বলে ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন ধর্মঘটবাস ধর্মঘটলিড নিউজসড়ক পরিবহন ধর্মঘট
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT