চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পণ্ড খেলা মাঠে গড়ালে কোয়ার্টারে গেল বেটিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল বেটিস ১-১ গোলে সমতায় ফেরার পর সমর্থক সারি থেকে মাঠে লোহার দণ্ড ছুঁড়ে মারা হয়। এতে সেভিয়া মিডফিল্ডার হুয়ান জর্ডান আহত হলে ম্যাচ স্থগিত রাখতে বাধ্য হয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। একদিন পর ম্যাচ মাঠে গড়ালে ২-১ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রিয়াল বেটিস।

১-০ গোলে পিছিয়ে পরে নাবিল ফেকিরের গোলে সমতায় ফিরলেও উত্তেজিত বেটিস সমর্থকদের রোষানলে পড়েন সেভিয়ান তারকা জর্ডান। এমন পরিস্থিতিতে ম্যাচ স্থগিত রাখতে বাধ্য হয় ম্যাচ অফিসিয়াল। পর দিন ফের ৩৯ মিনিটে শুরু হওয়া ম্যাচে ৭৩ মিনিটে সার্জিও ক্যানালেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল বেটিস।

৩৯ মিনিটে শুরু হওয়া ম্যাচে নেমেই সেভিয়ার বিপক্ষে আক্রমণ অব্যাহত রাখে বেটিস। বেটিস ফরোয়ার্ড জুয়ানমি গোল করে বসলেও তা অফ-সাইডের কল্যাণে বাতিল হয়ে যায়। সমতায় থেকে বিরতিতে যায় সেভিয়া।

বিরতি থেকে ফিরে একের পর আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোল আসতে সময় নিচ্ছিল। উল্টো সেভিয়া হ্যান্ডবলের আবেদন জানিয়ে পেনাল্টি চেয়ে পরিস্থিতি জটিল করে ফেলে। রেফারি সেভিয়ার আপিলে সারা না দিলে রক্ষা পায় বেটিস। পরে সেভিলার তরুণ গোলরক্ষক আলফোনসো পাস্তোরকে বোকা বানিয়ে জয় সূচক গোল আদায় করে কোয়ার্টর নিশ্চিত করে ক্যানালেস।

ঘরের মাঠ এস্তাদিও বেনিটো ভিলামার্নতে কোপা ডেল রের ম্যাচে সেভিয়ার বিপক্ষে নেমেছিল বেটিস। ম্যাচের আধাঘণ্টা পেরিয়ে লিড নেয় সেভিয়া। পরে নাবিল ফেকিরের দৃষ্টিনন্দন কর্নার কিকে গোল আদায় করে সমতায় ফেরে সেভিয়া। তার পরপরই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি।

ম্যাচের ৩৮ মিনিটে নাবিল ফেকির কর্নার থেকে বাঁকানো শটে সরাসরি গোল করে বসেন। গোল উৎসবের সেই উত্তেজনার সময় দর্শকসারি থেকে লোহার দণ্ড নিক্ষেপ করা হয়। যা জর্ডানের মাথায় গিয়ে আঘাত হানে। জর্ডান মাটিতে লুটিয়ে পড়েন। তাকে মাঠের বাইরে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

Reneta

এমন পরিস্থিতিতে সেভিয়া ফুটবলাররা হতাশা প্রকাশ করতে করতে মাঠ ছেড়ে যায়। খেলা চলবে কিনা সেটি জানার জন্য বেটিস খেলোয়াড়রা মাঠে অপেক্ষা করছিলেন। ঘটনার মিনিট ৫০ পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন ম্যাচ স্থগিত বলে ঘোষণা দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জর্ডানফেকিররিয়াল বেটিসলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধিনায়ক হিসেবে নিজেকেই ‘সঠিক ব্যক্তি’ বলছেন রুট

পরবর্তী

শাবিপ্রবি’তে উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ

পরবর্তী

শাবিপ্রবি’তে উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে টিএইচ খানের জানাজা অনুষ্ঠিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT