চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পগবা যাবেন জুভেন্টাসে, রোনালদো আসবেন ম্যানইউতে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডে দিন শেষ হয়ে আসছে পল পগবার, নিজের মক্কেলকে নিয়ে কিছুদিন আগেই এমন মন্তব্য করেছেন সুপার এজেন্টখ্যাত মিনো রাউয়োলা। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পেছনে বছরে ৩০ মিলিয়ন ইউরো খরচ করতে করতে দম বের হয়ে আসার দশা জুভেন্টাসের, পর্তুগিজ মহাতারকাকে বিক্রি করার জন্য ক্লাব খুঁজে বেড়াচ্ছে ইতালিয়ান জায়ান্টরা।

দুই ক্লাবের ঝামেলা দুরকম হলেও দিনশেষে মিলটা এক! দুই ক্লাবই চাইছে নিজ নিজ দামি খেলোয়াড়কে ছেড়ে দিতে। এই মিলের কারণেই ম্যানইউ-জুভেন্টাস এক সঙ্গে আলোচনার টেবিলে বসতে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ ফুটবল লেখক মিগেল ডেলানি। দুই দলের আলোচনা হতে পারে রোনালদো-পগবার অদলবদল নিয়ে।

ফুটবল র‍্যাম্বল নামের এক অনুষ্ঠানে রোনালদো-পগবার অদলবদল নিয়ে কথা বলেছেন মিগেল ডেলানি, ‘আমি ইদানীং কিছু মানুষের সঙ্গে কথা বলছি, কারণ ব্যাপারটা পগবাকে নিয়ে যেটা আবার রোনালদোর সঙ্গে জড়িত। কিছুদিক থেকে জুভেন্টাস আবার এই বিষয়ে বেশ আগ্রহী। বিষয়টা কিন্তু একেবারেই অসম্ভব কিছু না।’

নতুন কোচ আন্দ্রে পিরলোর অধীনে তরুণদের জায়গা করে দিয়ে নতুন করে দল সাজাতে চাইছে জুভেন্টাস, পাশাপাশি দলের খরচও কমিয়ে আনার উদ্দেশ্য তাদের।

নতুন দল সাজানোর পেছনে বড় বাধা হয়ে আছে রোনালদোর ৩০ মিলিয়ন ইউরো বেতন। যে কারণে ৩৫ বছর বয়সী তারকাকে বিক্রি করতে আগ্রহী তুরিনের ক্লাবটি।

‘মউরিসও সারির সময়েও দল সাজাতে চেয়েছে জুভেন্টাস, এখন পিরলোর সময়ে চাইছে। তবে রোনালদো থাকায় কাজটা একেবারে অসম্ভব, কারণ সে যেভাবে খেলে সেটা জুভেন্টাসের ভবিষ্যতের সঙ্গে মানায় না।’

Reneta

সেজন্যই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ডকে বিক্রি করতে আগ্রহী। সাবেক ক্লাব ম্যানইউতে ফেরার ব্যাপারে পর্তুগিজ মহাতারকার আগ্রহ বেশ পুরনো। সেই ক্লাবের খেলোয়াড় পগবা আবার ওল্ড ট্রাফোর্ড ছাড়তে অস্থির হয়ে আছেন, সুযোগটা নিতে চাইছে জুভেন্টাস। ২০১৫ সালে তুরিন ছেড়ে ম্যানইউতে পাড়ি জমানো সাবেক মিডফিল্ডারকে আবারও ফেরত আনতে চাইছে ক্লাবটি।

রোনালদোর সঙ্গে সম্ভব না হলে বিকল্প হিসেবে পাওলো দিবালাকে প্রস্তুত রাখছে জুভেন্টাস। রোনালদোর চেয়ে আট বছরের ছোট আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যানইউর জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে বিবেচনায় রেখেই প্রস্তাব দিতে চলেছে সিরি আ চ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজুভেন্টাস-ম্যানইউপল পগবালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT