চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পগবা ঝলকে টানা ১১ ম্যাচে অপরাজিত ম্যানইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আরেকবার ফুটবলের চমত্কার প্রদর্শনী দেখালেন পল পগবা। তাতে আরও একটি ম্যাচে অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে ম্যানইউ কোচ হিসেবে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলেন ওলে গানার সোলসের। পল পগবার জোড়া গোলের সঙ্গে মার্শিয়ালের এক গোলে শনিবার ফুলহ্যামকে তাদের মাঠেই দুরমুশ করে রেড ডেভিলরা।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছে ম্যানইউ। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা উজ্জ্বল করল ওলের দল। গত বছরের আগস্টের পর এই প্রথম প্রথম চারে নাম উঠল তাদের। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা চেলসি আছে পাঁচে। যদিও রোববার আবার জায়গা উদ্ধারে সুযোগ পাবে ব্লুজরা। সেদিন শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে যাবে মাউরিসিও সারির দল।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হবে ম্যানইউ। সে কথা মাথায় রেখে এদিন মার্কাস রাশফোর্ডকে বেঞ্চে বসিয়ে শুরুর একাদশে রাখা হয় রোমেলু লুকাকুকে।

ঘরের মাঠে শুরুটা বেশ ভালো করেছিল ফুলহ্যাম। দুই মিনিটের সময় লিড নেয়ার সুযোগও পেয়েছিল তারা। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেন লুসিয়ানো ভিয়েট্টো। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানইউ। ১৪ মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন পল পগবা। জাতীয় দলের সতীর্থ অ্যান্থনি মার্শিয়ালের ক্রস থেকে গোল করেন ফরাসি তারকা।

নিজের দেনা শোধে খুব একটা সময় নেননি পগবা। ২৩ মিনিটের সময় মার্শিয়ালকে দিয়ে গোল করান জুভেন্টাসের সাবেক তারকা। এই গোলে ম্যানইউর সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে স্মরণ করান মার্শিয়াল ২০০৭ সালে নিজেদের অর্ধ থেকে একা বল টেনে ফুটহ্যামের মাঠে গোল করেছিলেন রোনালদো। এদিন মার্শিয়ালও ঠিক একই কায়দায় গোল করেন।

প্রথমার্ধে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু ফিল জোন্সের ভুলে সেটা হয়নি। ফলে দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।

Reneta

দ্বিতীয়ার্ধেও দারুণ ফুবটল খেলে ম্যানইউ। ফল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন পগবা। স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতার বাড়ানো বলে দারুণ ফিনিশং টাচ দেন বিশ্বকাপজয়ী ফরাসি সুপারস্টার। বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এই জয়ে ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চারে থাকল ম্যানইউ। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম হটস্পার। ২৫ ম্যাচে ৫০ পয়েন্ট পাওয়া চেলসি আছে পাঁচ নম্বরে। সমানসংখ্যক ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ছয়ে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে দুই নম্বরে এক ম্যাচ কম খেলা লিভারপুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলম্যানইউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT