ন্যাটোর সম্প্রসারণ রোধে একমত হয়েছে চীন ও রাশিয়া। শীতকালীন অলিম্পিক পরিদর্শনে গেলেও চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে মূলত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিবিসি জানায়, ন্যাটোর বিরুদ্ধে স্নায়ুযুদ্ধের পরিবেশ তৈরিরও অভিযোগ করেছে চীন এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোর চাপের মুখে থাকলেও যৌথ বিবৃতিতে চীন ও রাশিয়া নিজেদের বন্ধুত্বকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে সমঝোতাও হয়েছে।
পুতিন দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো মূলত রাশিয়াকে দুর্বল করতে ন্যাটো প্রতিরক্ষা জোটকে ব্যবহার করছে।
চীন ও রাশিয়া এমন এক সময়ে নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছে, যখন ইউক্রেন সীমান্তে সেনাসমাগম বাড়িয়ে উত্তেজনা বাড়িয়ে তুলেছে রাশিয়া। ক্রেমলিন বারবার আক্রমণ না করার আশ্বাস দিলেও তাতে ভরসা রাখতে পারছে না যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।








