চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা ও ধানের শীষের লড়াই শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A
ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন

ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। গণতন্ত্রের উৎসবে শামিল হতে নির্বাচন কমিশন নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে লড়াই হবে মূলত নৌকা আর ধানের শীষে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে পুরো নগরীতে দায়িত্ব পালন করছে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন শেষ করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট উৎসব শেষ করতে প্রশাসনকে কঠোর নির্দেশ ইসির।

ছবি: তানভীর আশিক

মূলত নৌকা আর ধানের শীষের মধ্যে লড়াই হলেও প্রতিদ্বন্দ্বিতায় আছে ২০১ জন প্রার্থী। ৭টি রাজনৈতিক দলের ৭ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর প্রার্থী ৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩৮ জন।

নির্বাচনকে সুষ্ঠু করা সব পক্ষের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
পুলিশ, র‌্যাব, আনসার ভিডিপি ও কোস্টগার্ডসহ প্রায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা। থাকছেন ৪ হাজার ৮৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা।

নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। ভোটকেন্দ্র ১৭৪টি। ভোটকক্ষ ১৩৪টি। ১৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে ইসি।

Reneta

প্রত্যেকটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ জন সদস্য কেন্দ্রের ভেতরে পাহারা দেবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রের বাইরে থাকবে র‌্যাব-পুলিশসহ আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT