চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর সুবর্ণচরে হত্যা মামলার প্রধান আসামী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে সন্ত্রাসী হামলা শেখ ফরিদ প্রকাশ ফরিদ সর্দার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চাঁন মিয়া নামের আরও একজন। পুলিশ বলছে, ‘নূর নবী প্রকাশ নোব্ব্যা চোরা হত্যা মামলার প্রধান আসামী ছিল নিহত ফরিদ সর্দার’।

শুক্রবার বিকেল ৩টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায় ফরিদ সর্দার। নিহত ফরিদ সর্দার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার কালা মিয়ার ছেলে। আহত চাঁন মিয়া একই এলাকার মো. খুরশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যায় ফরিদ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে মৃত নোব্ব্যা চোরার ছেলেরা ফরিদের ওপর হামলা চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নোয়াখালীসুবর্ণচর
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন–এর রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সিনহুয়া

ইরান সংকট সমাধানে ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

মার্চ ৩১, ২০২৬

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

মার্চ ৩১, ২০২৬

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT