চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে হিজবুত তাওহিদ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষির হাট ইউনিয়নের পোরকরা গ্রামে হিজবুত
তাওহিদের কর্মীদের সাথে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই সংঘর্ষে ইব্রাহিম খান রুবেল ও মোঃ সোলায়মান নামে ২ হিজবুত সমর্থক নিহত হয়। সহিংসতায় গুলিবিদ্ধ একজন পরে মারা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ ব্যক্তি।

থমথমে অবস্থার মধ্যে গ্রাম ঘিরে রেখেছে পুলিশ এবং বিজিবি। হিজবুত তাওহিদের দাবি, জামায়াত-হেফাজতের ষড়যন্ত্রে তাদের সদস্যদের বাড়িতে সন্ত্রাসীদের হামলায় ১০ জন নিহত হয়েছে।

সংঘর্ষে চাষির হাট বাজারে অবস্থিত হিজবুত তাওহিদের কার্যালয় ভাংচুর ও একটি বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধ গ্রামবাসী। পরে পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফের নেতৃত্বে দাঙ্গা পুলিশ প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রনে আনেন।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে ১১টায় হিজবুত সমর্থকরা মসজিদ নির্মাণের জন্য প্রস্তুতি নিলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা পরবর্তিতে সংঘর্ষের রূপ নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করে।

Reneta

পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে, গত কয়েক বছর থেকে পোরকলা গ্রামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহিদের কর্মীদের সাথে স্থানীয় মুসল্লিদের নানা বিষয়ে বিরোধ চলে আসছিলো।

সোমবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় চাষির হাটে হিজবুত কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় বাড়িঘরে আগুন দেওয়া হয়, ব্যাপক ভাংচুরও চলে।

মুসল্লিদের অভিযোগ, ‘নেতা হুমায়ুন খান পন্নীর অনুসারী হিজবুত তাওহিদ কর্মীরা এলাকায় জঙ্গিবাদী নানা রকম কর্মকান্ড চালিয়ে আসছে। দুই বছর আগে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা এলাকা ছাড়া হয়’।

‘তবে গত ২০ ফেব্রুয়ারি চাষির হাটে সমাবেশ করে তারা উসকানিমূলক বক্তব্য দেয়। এতে লোকজন আরো ক্ষুদ্ধ হয়ে উঠে। গত কয়েক দিন থেকে সংগঠনের বহিরাগতদের আনাগোনা বাড়ে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালী-হিজবুত তাওহিদহিজবুত তাওহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২১, ২০২৬
ছবি সংগৃহীত

শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার

জুন ২১, ২০২৬

গোলরক্ষকের দৃঢ়তার মঞ্চে পয়েন্ট ভাগাভাগি করল ইকুয়েডর-কুরাসাও

জুন ২১, ২০২৬

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT