চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোংরা মোজা আর শ্যাওলায় ‘শুভ্রতা হারাচ্ছে’ তাজমহল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
তাজমহল-তাজমহলের রঙ-শ্যাওলাা-মোজা

ভারতের আগ্রার বিশ্বখ্যাত তাজমহল তার চকচকে সাদা রঙ হারিয়ে বাদামি আর সবুজ হয়ে যাচ্ছে। আর তার জন্য দায়ী নোংরা মোজা আর শ্যাওলা!

সুপ্রিম কোর্টকে বুধবার এমন তথ্যই জানিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক সংগঠন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)।

তাজমহলের রঙ নষ্ট হওয়া ঠেকাতে না পারায় ভারতের ঐতিহাসিক বিভিন্ন স্থাপনার ব্যবস্থাপনা ও মেরামতের দায়িত্বে থাকা এই প্রতিষ্ঠানকে তীব্রভাবে তিরষ্কার করেন আদালত। বলেন, ‘মূল সমস্যা হলো, এএসআই এটা মানতে নারাজ যে আসলেই কোনো সমস্যা আছে। এই পরিস্থিতি সৃষ্টিই হতো না যদি এএসআই তার কাজ ঠিকঠাকভাবে করত।’

শুধু তাই নয়, আদালত কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছেন, বিশ্বনন্দিত শুভ্র মার্বেলে নির্মিত এই সমাধিক্ষেত্রের রক্ষণাবেক্ষণের জন্য এএসআইয়ের আদৌ কোনো দরকার আছে কিনা, তা যেন ভেবে দেখা হয়।

এএসআই আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আদালতকে বলে, ‘তাজের কিছু কিছু অংশের মেঝে নোংরা হওয়ার কারণ সেখানে লোকজন হাঁটাহাঁটি করে। আমরা সবাইকে মোজা সরবরাহ করি না হাঁটার জন্য। যাদের মোজা থাকে না শুধু তাদেরকেই মোজা দিয়ে থাকি আমরা। বাকিরা নিজেদের মোজা নিয়েই ঢোকে।’

সরকার তাজমহলে প্রবেশের জন্য দর্শণার্থীদের উদ্দেশ্যে ডিসপোজেবল, বা একবার ব্যবহার করে ফেলে দেয়ার মতো মোজা সরবরাহের নির্দেশ দিয়ে রেখেছে আগেই। এ ধরনের মোজা পশ্চিমা দেশগুলোতে ঐতিহাসিক স্থাপনায় দর্শণার্থীদের দেয়া হয়।

Reneta

মোজার পাশাপাশি বিচারকদের সঙ্গে তিক্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে উঠে আসে শ্যাওলা প্রসঙ্গ। এএসআই জানায়, তাজমহলের বিবর্ণ হওয়ার পেছনে বড় একটি কারণ হলো শ্যাওলা।

বিস্ময় প্রকাশ করে আদালত তখন জানতে চাইলেন, ‘কিন্তু শ্যাওলা তাজমহলের ওপরের অংশগুলোতে গেল কীভাবে?’

‘উড়ে গেছে,’ প্রত্নতাত্ত্বিক সংস্থার প্রতিনিধিদের জবাব।

তখন বিরক্ত হয়ে বিচারকরা প্রশ্ন করেন, ‘শ্যাওলা উড়তে পারে নাকি?’তাজমহল-তাজমহলের রঙ-শ্যাওলাা-মোজা

এনডিটিভি জানায়, গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট ১৭ শতকে নির্মিত তাজমহলের কিছু ছবি দেখে এর অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, তাজমহলের এই দূষিত রূপের জন্য সরকারি সংস্থাগুলোই দায়ী।

বিচারপতি এমবি লোকুর এবং দীপক গুপ্ত সরকারের উদ্দেশ্যে ওই সময় বলেন, ‘আমরা জানি না আপনাদের আসলে যোগ্যতা আছে কি নেই। যদি যোগ্যতা থেকেও থাকে, আপনারা তা ব্যবহার করছেন না।’

‘বা হয়তো আপনাদের কিছু আসে যায় না।’

প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটককে আকৃষ্ট করে তাজমহল। একে ইন্দো-ইসলামিক স্থাপনাশৈলীর সবচেয়ে চোখ ধাঁধানো উদাহরণের একটি হিসেবে মনে করা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে একে ‘সময়ের গালে একবিন্দু অশ্রু’ বলে অভিহিত করেছিলেন।

অথচ এই তাজমহল এখন তার বিখ্যাত শুভ্র বর্ণ হারাতে বসেছে। এমনকি তাজমহলের নিচতলায় থাকা শাহজাহান ও মমতাজের সমাধি বছরে জনগণের উদ্দেশ্যে মাত্র একবার খোলা হলেও সেগুলোর মার্বেল পাথরও হলদে ও বাদামি হয়ে যাচ্ছে। তাই এর উপযুক্ত সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাজমহলতাজমহলের রঙ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মে ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ভিসি নিয়োগকে কেন্দ্র করে ডুয়েটে সংঘর্ষ 

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নিজের রেকর্ডই ভাঙলেন কামি রিতা, ৩২ বার জয় করলেন এভারেস্ট

মে ১৭, ২০২৬

রফতানিকারকরা পাচ্ছেন ৩১শ’ কোটি টাকা, সবচেয়ে বেশি পাচ্ছে যে খাত

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কবে থেকে হজ ও ওমরাহ ভিসা দেওয়া হবে, জানালো সৌদি আরব

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT