চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ‘স্পেশাল জুরি’ পেল ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

দ্বিতীয় বারের মতো নেপালের কাঠমন্ডুতে হয়ে গেল পাঁচ দিনব্যাপী নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। আর এই উৎসবে প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল জুরি’ পুরস্কারটি বাগিয়ে নিলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বহুল আলোচিত ছবি ‘কমলা রকেট’।

২১ ফেব্রুয়ারি থেকে কাঠমান্ডুতে বসেছিলো নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসর। পাঁচ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে দেখানো হয় দেশ বিদেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেখানো হয় নূর ইমরান মিঠু পরিচালিত গেল বছর মুক্তিপ্রাপ্ত ছবি ‘কমলা রকেট’। যা ‘স্পেশাল জুরি’ অর্জন করে নেয়।

ফিচার ফিল্মের জন্য উৎসবের সেরা ছবি ‘গৌতম বৌদ্ধ অ্যাওয়ার্ড’ জিতে নেয় সিঙ্গাপুরের ছবি ‘অ্যা ল্যান্ড ইমাজিনড’। শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাউন্ট এভারেস্ট’ পুরস্কার জিতে নেয় সেঁনজুতি তুসির ‘মীনালাপ’।

এদিকে চলতি মাসেই ফ্রান্সে অনুষ্ঠিত ‘ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া’ এর ৬ষ্ট আসরে ‘কমলা রকেট’ প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ জিতে নিয়ে আলোচনায় আসে।

গেল বছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও বেশ দাপট দেখিয়েছে। এই ছবির জন্যই শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার জিতে নিয়েছেন নির্মাতা মিঠু। সম্প্রতি ছবিটি স্থান করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

Reneta

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসকমলা রকেটচ্যানেল আইনেটফ্লিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT