চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেদারল্যান্ডসের কাছে পাত্তা পেল না জার্মানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। একটি করে গোল করেছেন ভার্জিল ভ্যান ডিক, মেমপিস ডিপাই এবং জেওরজিনিও উইজনালডাম।

দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপ-১ এর দ্বিতীয় স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। তৃতীয় স্থানে নেমে যাওয়া জার্মানির পয়েন্ট ১। শীর্ষে থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের পয়েন্ট ৪।

আমস্টারডামে শনিবার ভ্যান ডিকের গোলে ৩০ মিনিটের মাথায় এগিয়ে যায় নেদারল্যান্ডস। এক গোল দিয়ে নিজেদের রক্ষণে মন দেয় দলটি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতি থেকে ফিরে জার্মানি গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক থেকে শেষ দিকে দুই গোল হজম করে বসে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

৮৬ মিনিটের সময় ডিপাই ব্যবধান দ্বিগুণ করেন। ডান দিক থেকে কুইনসি প্রোমেসের পাস পেয়ে উঁচু শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ের খেলায় শেষ গোলটি করেন উইজনালডাম। ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে ঠেলে দেন লিভারপুলের এই তারকা।

১৬ বছরের মধ্যে জার্মানির বিপক্ষে প্রথম জয় পেল নেদারল্যান্ডস। ২০০২ সালের নভেম্বরে আগের জয়টি পেয়েছিল তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা নেশন্স লিগজার্মানি-নেদারল্যান্ডসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ছবি প্রকাশ করে ইরানের প্রতিশোধের বার্তা!

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT