চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেতৃত্বে আসছেন সজীব ওয়াজেদ জয়?

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:১৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

প্রথমবারের মতো কাউন্সিলর হয়ে আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি দলের নেতৃত্বে আসছেন কিনা এ আলোচনা চলছে কাউন্সিলের ভেতরে বাইরে।

জয় গুরুত্বপূর্ণ কোন নেতৃত্বে আসবেন নাকি শুধু সদস্যই থাকবেন সেটা জানার জন্য কাউন্সিল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাউন্সিলে পূর্ণাঙ্গ কমিটি না হলে অপেক্ষা করতে হতে পারে আরো কয়েকদিন।

তবে, সম্মেলনে যোগ দেওয়া কাউন্সিলররা সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। নেতৃত্বে আসার আহ্বান জানিয়েছেন স্বয়ং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিধ্বনিত করে কাউন্সিলররাও সজীব ওয়াজেদ জয়কে সক্রিয় রাজনীতিতে নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের প্রথম দিনে জেলা নেতারা বলেন, সভাপতি শেখ হাসিনা যে নেতৃত্ব বেছে নেবেন তাই তারা মেনে নেবেন।

এর আগে, দুপুরের পর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন চলারসময়  মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

Reneta

সেসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান রংপুরের কাউন্সিলর হিসেবে এবারের সম্মেলনে যোগ দিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

কাউন্সিল অধিবেশনে  বক্তৃায় ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সজীব ওয়াজেদ জয়ের অবদান তুলে ধরেন জেলার নেতারা। জয়কে সক্রিয় রাজনীতি আসার দাবি জানান তারা।

সম্পাদকীয় রিপোর্ট উপস্থাপন করে তিনে বলেন, যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন শক্তিশালী আর সবাই ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই এই দলকে নিঃশেষ করতে পারবে না।

সৈয়দ আশরাফ তার বক্তব্যে আওয়ামী লীগের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বলেন, ‘জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে আত্মত্যাগের মহান ইতিহাস জড়িয়ে আছে। এ দল ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই আত্মত্যাগের মহান ইতিহাস রচনা করেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ ২০তম সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT