চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি দেউলিয়া হচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
রাজনীতি
A A

টাঙ্গাইল থেকে সোহেল তালুকদার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার নয়, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিই দেওলিয়া হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিএনপিকে দেউলিয়া করতে হবে না।

বুধবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

টাঙ্গাইালের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সমাবেশে ওবায়দুল কাদের আরো বলেন, আত্মঘাতী, নেতিবাচক রাজনীতি করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রমাণ করে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক দল।

‘বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। নয় বছরে তারা নয় মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। জনগণ তাদের বয়কট করেছে। এখানে সরকার ও আওয়ামী লীগের কিছুই করতে হবে না।’

কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কর্মীরা বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে। কারণ কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। কর্মীদের ত্যাগের বদৌলতেই দল শক্তিশালী অবস্থানে রয়েছে। যে কোনভাবে দলের নেতাকর্মীদের ঐক্য থাকতে হবে। নেতাকর্মীরা ঐক্য থাকলে কোন নির্বাচনেই আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না।

‘আওয়ামীলীগকে আরো শক্তিশালী করতে হলে ঘরে ঘরে গিয়ে নারী ও তরুণ ভোটারদের সদস্য সংগ্রহ করতে হবে। নারী ও তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের হাতিয়ার হবে।’

Reneta

মনোনয়নের ব্যবপারে বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, মনোনয়নের ব্যপারে এখনো দলীয়ভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যানার, বিলবোর্ড ও পোস্টার লাগালেই মনোনয়ন পাওয়া যায় না। দলে অতিথি পাখিদের কোন স্থান নেই। দু:সময়ে হাজার পাওয়ার বাতি দিয়েও এদেরকে খুঁজে পাওয়া যাবে না। দু:সময়ের কর্মীরাই বঙ্গবন্ধুর খাঁটি কর্মী। এদের কোনঠাসা করবেন না।

ঈদের পূর্বেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৫০ কিলোমিটার চার লেন সম্পন্ন করার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘‘৬০টি কালভাট, ২৬টি মধ্যে ২৪টি ব্রিজের কাজ সম্পন্ন ও তিনটি ফ্লাইওভারের ৭০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ঈদের আগে এ সড়ক যানজট মুক্ত থাকবে। আগামী নির্বাচনের আগে টাঙ্গাইলে শতভাগ বিদ্যুতায়ন হবে বলে আশা রাখি।’’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারনা হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দিপু মনি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin1

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT