চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের বিকল্প হতে প্রস্তুত কৌতিনহোরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
ফিলিপ কুতিনহো

ফিলিপ কুতিনহো

সুইজারল্যান্ডের বিপক্ষে বারবার ফাউলের শিকার হওয়া নেইমারকে শুক্রবার কোস্টারিকার বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কা আছে। সেটি নিয়ে অবশ্য চিন্তিত না হওয়ার পরামর্শ ফিলিপে কৌতিনহোর। নেইমার না থাকলেও ব্রাজিলকে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই আশ্বস্ত করছেন সেলেসাওদের বার্সা সেনসেশন।

প্রতিপক্ষের বিপক্ষে ‘নায়ক’র আসনে আসীন হওয়ার জন্য ব্রাজিল দলে অনেকেই রয়েছেন বলে মনে করিয়ে দিয়েছেন কৌতিনহো।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও এএস সোমবার খবর ছাপে, অনুশীলন থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিংরুমে গেছেন নেইমার। পায়ের যে জায়গায় আঘাত পেয়ে লম্বা সময় বাইরে ছিলেন, সেখানেই আবার ব্যথা টের পাচ্ছেন তিনি। ইনজুরি ফিরে আসার শঙ্কাও করছেন চিকিৎসকরা।

Banglabid

নেইমার প্রসঙ্গে কৌতিনহো বলেছেন, ‘আপনারা যা দেখেছেন আমিও তা দেখেছি। তার সঙ্গে আমার কথা হয়নি। অনুশীলনের একেবারে শেষেরদিকে এটা হয়েছে। বারবার ফাউলের পর এমনটা খুবই স্বাভাবিক।’

শুক্রবার নেইমার মাঠে থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে অবশ্য কৌশলি পথে হেঁটেছেন কৌতিনহো, ‘সে খেলবে কিনা এটা আমি বলতে পারবো না। আশা করছি, সে সুস্থ হয়ে উঠবে। আর সে যদি না খেলতেই পারে, চিন্তিত হওয়ার কিছুই নেই। ব্রাজিল দল তারকায় ঠাসা। আরও অনেকেই রয়েছেন যারা ম্যাচে নায়ক হয়ে ওঠার জন্য প্রস্তুত।’

‘সবাই নেইমারের পেছনে পড়েছে। সে যখন খেলে প্রচুর ফাউলের শিকার হয়। আমরা দলগত ভাবে খেলি, একজনের ওপর নির্ভরশীল নই। তারপরও একজন খেলোয়াড়ের ওপর আলো থাকবেই। তবে দলের সবাই গুরুত্বপূর্ণ।’ -বলেন কৌতিনহো।

Reneta

নেইমারেকে নির্ভার করতেই হয়তো দলে বিকল্প থাকার কথা বলছেন কৌতিনহো। আবার তার পরের কথাতেই উঠে আসছে পিএসজি তারকার ভূমিকা ও গুরুত্বের কথাও, ‘নেইমার পৃথিবীর সেরাদের একজন। তার সাথে খেলা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সে যখন আমাদের জন্য খেলে তা খুবই কাজে আসে। সে খুবই সাহসী, সবসময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ায়। সবসময় সুযোগ তৈরি করার চেষ্টা করে। এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই প্রত্যাশা করছি, সে যেন খেলতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোনেইমারবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT